সড়কে সেনা টহল, পত্রিকা প্রকাশ বন্ধ

যশোর প্রতিনিধি
২৬ মার্চ ২০২০, ১৬:১২আপডেট : ২৬ মার্চ ২০২০, ১৬:২৮

যশোরের রাস্তা...

করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সব ধরনের গণপরিবহন বন্ধ ঘোষণার কারণে বৃহস্পতিবার (২৬ মার্চ) যশোরের বাস টার্মিনাল ও রেলস্টেশন ছিল জনশূন্য। সড়কে লোকজন নেই বললেই চলে। বন্ধ রয়েছে দোকানপাট। চলছে হয়েছে সেনা টহল। এছাড়াও বন্ধ ঘোষণা করা হয়েছে যশোর থেকে প্রকাশিত সব দৈনিক পত্রিকা।

শহরের চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড এলাকার রিকশাচালক মনা মিয়া বলেন, ‘প্রতিদিন যা আয় হয়, তাই দিয়েই বাজার-সদাই করি। সেখান থেকেই সামান্য সঞ্চয় করে প্রতি মাসে ঘরভাড়া শোধ করি। সকালে রিকশা নিয়ে বের হয়েছি। কিন্তু রাস্তায় লোকজন নেই বললেই চলে। ৪০ টাকা আয় হয়েছে।’

এদিকে মানুষকে ঘরে রাখতে সকাল ১০টা থেকে সড়কে সেনা টহল দেখা গেছে। টহলের পাশাপাশি সংকট মোকাবিলার প্রস্তুতিও নিচ্ছেন তারা।

জেলা প্রশাসক মোহাম্মাদ শফিউল আরিফ বলেন, ‘মানুষ যাতে ঘরে থাকে, সেজন্য আমরা উদ্বুদ্ধ করছি। যারা মানবে না, তাদের ওপর আইন প্রয়োগ করবো। করোনা আক্রান্ত রোগী পেলে তার ব্যবস্থাপনায় যে উদ্যোগ নেওয়া হয়েছে সেগুলোও খতিয়ে দেখা হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘যশোরে ৮ প্লাটুন সেনা সদস্য নামানো হয়েছে। প্রয়োজন হলে আরও নামবে।’

যশোর জেলা সংবাদপত্র পরিষদ জানিয়েছে, বিপণন বাধাগ্রস্ত হওয়ায় আগামী ৩১ মার্চ পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে যশোর থেকে প্রকাশিত সব দৈনিক পত্রিকা।

দৈনিক গ্রামের কাগজ-এর বার্তা সম্পাদক সরোয়ার হোসেন জানান, সবাই ঝুঁকির মধ্যে রয়েছেন। তাছাড়া বিপণন কর্মীদের অনীহা ও গণপরিবহন বন্ধের কারণে সংবাদপত্র পরিষদ পত্রিকা প্রকাশ বন্ধ ঘোষণা করেছে। তবে যেহেতু অনলাইন সচল থাকবে, সেকারণে পাঠকরা অন্তত করোনা ভাইরাস সংক্রান্ত সংবাদের আপডেট জানতে পারবেন।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হেলিকপ্টার থেকে নামা ব্যক্তিকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির, পরে যা বললেন
হেলিকপ্টার থেকে নামা ব্যক্তিকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির, পরে যা বললেন
রাষ্ট্রপতি আমার বড় ভাই, গর্বে বুকটা ভরে যায়: মির্জা ফয়সল
রাষ্ট্রপতি আমার বড় ভাই, গর্বে বুকটা ভরে যায়: মির্জা ফয়সল
সবসময় বাংলাদেশের মানুষের পাশে আছি: ভারতের সহকারী হাইকমিশনার
সবসময় বাংলাদেশের মানুষের পাশে আছি: ভারতের সহকারী হাইকমিশনার
আমিরাতে ভিসা বাতিল হওয়া বাংলাদেশিদের নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী
আমিরাতে ভিসা বাতিল হওয়া বাংলাদেশিদের নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন