তারেক রহমানের জায়গায় শেখ হাসিনার নাম, স্বয়ংক্রিয় অনুবাদের ভুলে অস্বস্তিতে জাপানি মন্ত্রী 

আন্তর্জাতিক ডেস্ক
০৭ নভেম্বর ২০২৬, ০৫:৫৪ আপডেট : ০৭ নভেম্বর ২০২৬, ০৫:৫৪

ইলন মাস্কের সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স (সাবেক টুইটার)-এর অটো-অনুবাদ ফিচারের ভুলে বড় ধরনের কূটনৈতিক বিব্রতকর পরিস্থিতির মুখে পড়েছেন জাপানের অর্থনীতি, বাণিজ্য ও শিল্পমন্ত্রী রিয়োসেই আকাজাওয়া। 

গত ২৮ অক্টোবর বাংলাদেশে সফররত প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এক বৈঠকে মিলিত হন রিয়োসেই আকাজাওয়া। বৈঠকের ছবিসহ তিনি জাপানি ভাষায় একটি পোস্ট শেয়ার করেন, যেখানে স্পষ্টভাবেই প্রধানমন্ত্রী তারেক রহমানের নাম উল্লেখ ছিল। কিন্তু এক্স-এর স্বয়ংক্রিয় অনুবাদ ফিচার সেই পোস্টটির ইংরেজি সংস্করণে তারেক রহমানের পরিবর্তে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম বসিয়ে দেয়।

শুক্রবার (৬ নভেম্বর) এক সংবাদ সম্মেলনে ক্ষোভ প্রকাশ করে জাপানি মন্ত্রী আকাজাওয়া বলেন, ‘এটি আসলে অত্যন্ত গুরুতর একটি বিষয়। এই ভুলের কারণে বাংলাদেশের মানুষের মনে এমন ভুল ধারণা তৈরি হতে পারে যে, জাপানের বাণিজ্যমন্ত্রী হয়তো বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রীর নামই জানেন না!’

জাপানি মন্ত্রী জানান, এটি কোনও বিচ্ছিন্ন ঘটনা নয়। এর আগেও দু’বার এক্স-এর অনুবাদের কারণে তিনি এমন বিপাকে পড়েছেন: ১. কুয়েতের তেলমন্ত্রী তারেক আল-রুমির সঙ্গে অনলাইন বৈঠকের পোস্টটি অনূদিত হয়ে কাতারের জ্বালানি মন্ত্রীর নাম দেখায়। ২. মার্কিন বাণিজ্য সচিব হাওয়ার্ড লাটনিকের সঙ্গে বৈঠকের পোস্টে অনুবাদের সময় ভুল নাম উঠে আসে।

এভাবে তিন-তিনবার একই ভুলের মুখোমুখি হয়ে দ্রুত প্ল্যাটফর্মটির অনুবাদ ফিচারটি সংশোধন ও পর্যালোচনা করার জোর দাবি জানান মন্ত্রী আকাজাওয়া। তবে এ বিষয়ে আন্তর্জাতিক বার্তা সংস্থা এএফপি যোগাযোগ করলেও এক্স-এর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনও মন্তব্য পাওয়া যায়নি।

সূত্র: কুয়েত টাইমস 

/এসটি/ 
সম্পর্কিত
জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির শোভাযাত্রা, নেতৃত্ব দেবেন প্রধানমন্ত্রী
দেশে আয়, দেখবো তোরে কে বাঁচায়: শেখ হাসিনাকে আম্মারের চ্যালেঞ্জ
৭ নভেম্বর ছিল বাংলাদেশের শত্রু মিত্র চিহ্নিত করার দিন: প্রধানমন্ত্রী
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৭ নভেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৭ নভেম্বর, ২০২৬)
লাঠি খেলে ঐতিহ্যবাহী লাঠিখেলা উদ্বোধন করলেন সংস্কৃতিমন্ত্রী
লাঠি খেলে ঐতিহ্যবাহী লাঠিখেলা উদ্বোধন করলেন সংস্কৃতিমন্ত্রী
অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্স কলেজের ছাত্রীদের ওপর পুলিশের লাঠিচার্জ, মহিলা জামায়াতের নিন্দা
অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্স কলেজের ছাত্রীদের ওপর পুলিশের লাঠিচার্জ, মহিলা জামায়াতের নিন্দা
বাংলাদেশে আইকাও-এর অ্যাভিয়েশন সিকিউরিটি অডিট সম্পন্ন
বাংলাদেশে আইকাও-এর অ্যাভিয়েশন সিকিউরিটি অডিট সম্পন্ন
সর্বাধিক পঠিত
সঞ্চয়পত্রের মুনাফায় সংসার চলে যাদের, তাদের জন্য সুখবর নাকি দুঃসংবাদ?
সঞ্চয়পত্রের মুনাফায় সংসার চলে যাদের, তাদের জন্য সুখবর নাকি দুঃসংবাদ?
প্রথমদিন সেন্টমার্টিনে ৮৩৭ পর্যটক, যেতে খরচ লাগে কত
প্রথমদিন সেন্টমার্টিনে ৮৩৭ পর্যটক, যেতে খরচ লাগে কত
প্রতিদ্বন্দ্বী নাকি সহকর্মী, একসঙ্গে কয়টি সিনেমা করেছেন মৌসুমী-শাবনূর
প্রতিদ্বন্দ্বী নাকি সহকর্মী, একসঙ্গে কয়টি সিনেমা করেছেন মৌসুমী-শাবনূর
কেন ভারতের এই গ্রামটিকে বলা হয় ‘মিলিয়নিয়ার ভিলেজ’
কেন ভারতের এই গ্রামটিকে বলা হয় ‘মিলিয়নিয়ার ভিলেজ’
এবার বিকল্প পথে রূপপুরে পৌঁছালো ইউরেনিয়ামের পঞ্চম চালান
এবার বিকল্প পথে রূপপুরে পৌঁছালো ইউরেনিয়ামের পঞ্চম চালান