কুষ্টিয়ায় ৭ মাসের শিশু আইসোলেশনে, বাড়ি লকডাউন

কুষ্টিয়া প্রতিনিধি
২৬ মার্চ ২০২০, ১৯:০৬আপডেট : ২৬ মার্চ ২০২০, ১৯:১০

কুষ্টিয়ায় ৭ মাসের শিশু আইসোলেশনে, বাড়ি লকডাউন কুষ্টিয়ায় করোনাভাইরাস আক্রান্ত সন্দেহে সাত মাসের এক শিশুকে আইসোলেশন ওয়ার্ডে নেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) করোনা আক্রান্ত সন্দেহ হলে তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে আইসোলেশন ওয়ার্ডে নেওয়া হয়। আইসোলেশনে নেওয়ার পরপরই দুপুরে কুষ্টিয়া শহরে শিশুটির পিতামাতার আবাসস্থল লকডাউনের ঘোষণা দেওয়া হয়।

কুষ্টিয়া সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জুনায়ের হোসেন চৌধুরী বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেন।

শিশুটি ভালো আছে বলে নিশ্চিত করেন কুষ্টিয়া জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোছা. নূরুন নাহার বেগম। তিনি জানান, গত ২৩ মার্চ শিশুটিকে হাসপাতালে ভর্তি করেন তার পরিবারের সদস্যরা। ওই সময় তার জ্বর, ঠাণ্ডা, কাশি ছিল। বৃহস্পতিবার হাসপাতাল কর্তৃপক্ষ জানতে পারেন শিশুটির বাবা গত ৯ মার্চ সিঙ্গাপুর থেকে দেশে এসেছেন। তিনি পরিবারের সঙ্গে ছিলেন। এ তথ্য জানার পর শিশুটিকে আইসোলেশনে নেওয়া হয়েছে।

ডা. মোছা. নূরুন নাহার বেগম জানিয়েছেন, নমুনা সংগ্রহের জন্য ইতোমধ্যে আইইডিসিআরকে জানানো হয়েছে।

এদিকে বাড়ি লকডাউন প্রসঙ্গে ইউএনও জুনায়ের হোসেন চৌধুরী জানান, লকডাউন করা বাড়িটিতে ৫ জন সদস্য রয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষের দেওয়া তথ্যের ভিত্তিতেই বাড়িটি লকডাউন করা হয়। 

/এফএএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী