বৃত্তির টাকায় করোনা টেস্টের কিট কিনে পাঠালেন শিক্ষার্থী

জয়পুরহাট প্রতিনিধি
২৭ মার্চ ২০২০, ১৮:২৭আপডেট : ২৭ মার্চ ২০২০, ১৮:৫২

 করোনাভাইরাস পরীক্ষায় চীন থেকে পাঠানো বাংলাদেশি এক শিক্ষার্থীর ১০০ টেস্টিং কিট ও টেস্টের জন্য প্রয়োজনীয় এসিড ও ড্রপ জয়পুরহাট স্বাস্থ্য বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে। শুক্রবার (২৭ মার্চ) জয়পুরহাট পৌরসভার মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাক সকাল ১১টায় সিভিল সার্জন ডা. মো. সেলিম মিঞার হাতে কিটগুলো তুলে দেন। এ সময় জেলা পরিবার পরিকল্পনা অধিদফতরের উপ-পরিচালক ডা. জোবায়ের গালীব, জেলা আধুনিক হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সরদার রাশেদ মোবারকসহ অন্যরা উপস্থিত ছিলেন।

জানা গেছে, সম্প্রতি চীনের নানথোং সায়েন্স অ্যান্ড টেকনোলজি কলেজের বিএসসি ইঞ্জিনিয়ারিংয়ের শিক্ষার্থী মিজানুর রহমান সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে জয়পুরহাটে করোনাভাইরাস পরীক্ষার জন্য কিট পাঠানোর ইচ্ছা প্রকাশ করেন। পরে জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন তার সঙ্গে যোগাযোগ করলে নিজের বৃত্তির টাকা থেকে কিট কিনে দেশে পাঠান শিক্ষার্থী মিজান। বৃহস্পতিবার পাঠানো কিটগুলো বুঝে নিয়ে হুইপ স্বপন জয়পুরহাটে পাঠিয়ে দিলে পৌর মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাক কিটগুলো সিভিল সার্জনের কাছে হস্তান্তর করেন।

সিভিল সার্জন ডা. মো. সেলিম মিঞা বলেন, ‘চীন থেকে পাঠানো করোনাভাইরাস পরীক্ষার ১০০টি কিট, প্রয়োজনীয় এসিড ড্রপ আমরা হাতে পেয়ে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) সঙ্গে যোগাযোগ করেছি। সেখান থেকে সম্মতিপত্র পাওয়ার পর আমরা কিটগুলো দিয়ে পরীক্ষা শুরু করবো।’

জয়পুরহাট পৌরসভার মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাক বলেন, চীন প্রবাসী জয়পুরহাটের এক শিক্ষার্থী হুইপ আল মাহমুদ স্বপনের সঙ্গে যোগাযোগ করে কিটগুলো পাঠিয়েছেন।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম