লালমনিরহাটে ব্যক্তি উদ্যোগে দুস্থদের পাশে রাজনৈতিককর্মীরা

লালমনিরহাট প্রতিনিধি
২৯ মার্চ ২০২০, ২২:৩০আপডেট : ২৯ মার্চ ২০২০, ২২:৩৪

লালমনিরহাটে ব্যক্তি উদ্যোগে দুস্থদের পাশে রাজনৈতিককর্মীরা লালমনিরহাট জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শহিদুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন মামুন করোনাভাইরাস সংকটেও অনাহারীদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। রবিবার (২৯ মার্চ) দিনব্যাপী বাড়ি বাড়ি গিয়ে শতাধিক দুস্থ পরিবারকে নিত্য প্রয়োজনীয় পণ্য পৌঁছে দেন।

প্রতিটি প্যাকেটে চার কেজি চাল, দেড় কেজি আলু, হাত ধোয়ার একটি সাবান, এক হালি ডিম ছিল। সম্পূর্ণ ব্যক্তি উদ্যোগে এই ১০০ পরিবারকে সহযোগিতা করেন তারা দুইজন।

এ প্রসঙ্গে সাবেক সভাপতি শহিদুল ইসলাম বলেন, 'বিশ্বব্যাপী করোনাভাইরাসের প্রভাব বাংলাদেশেও পড়েছে। এ সময় মহামারী ঠেকাতে সরকার সবকিছুই বন্ধ ঘোষণা করে লোকজনকে ঘরের বাইরে না যেতে অনুরোধ করেছে। কিন্তু এতে কিছু মানুষ কঠিন বাস্তবতার মুখোমুখী হয়ে পড়েছে। যেসব মানুষ দিনে আনে দিনে খায়, এসব পরিবারে চরম অনিশ্চয়তা দেখা দিয়েছে। এ বিষয়টি মাথায় রেখেই আমি ও  মোশাররফ হোসেন মামুন একটি পরিকল্পনা করে বাড়ি বাড়ি প্রয়োজনীয় দ্রব্য পৌঁছে দেই।

এদিকে লালমনিরহাট জেলা আওয়ামী যুবলীগের কোষাধ্যক্ষ ও বিশিষ্ট ব্যবসায়ী রেজাউল করিম স্বপন ব্যক্তি উদ্যোগে লালমনিরহাট পৌরসভার বিভিন্ন সড়ক, ড্রেন ও পরিত্যক্ত এলাকায় ব্লিচিং মিশ্রিত পানি দিয়েছেন। এছাড়াও তিনি অসহায় মানুষকে চাল, ডাল, তেল, আলু ও সাবান বিতরণ কর্মসূচি অব্যাহত রেখেছেন।

অপরদিকে লালমনিরহাট জেলা আওয়ামীলীগের সভাপতি ও লালমনিরহাট-১ (পাটগ্রাম-হাতীবান্ধ) আসনের সাংসদ সাবেক প্রতিমন্ত্রী মোতাহার হোসেনও ব্যক্তি উদ্যোগে চাল, আলু, ডাল ও সাবান বিতরণ করছেন।

/এফএএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম