খুলনায় ঘরে থাকা নিম্ন আয়ের মানুষদের খাদ্য সামগ্রী বিতরণ

খুলনা প্রতিনিধি
৩১ মার্চ ২০২০, ০৪:০৪আপডেট : ৩১ মার্চ ২০২০, ০৪:১০

খুলনা

করোনাভাইরাস সংক্রমণ রোধে খুলনায় ঘরে থাকা নিম্ন আয়ের মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে।  খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন ঘরে ঘরে গিয়ে এসব সামগ্রী দুস্থ পরিবারগুলোর হাতে তুলে দেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ‘মানবিক সহায়তা কর্মসূচির’ আওতায় রবিবার রাতে ফুলতলা উপজলার হতদরিদ্র, অসহায়, শ্রমিক, দিনমজুর, ভ্যান চালক ও কর্মসংকটে থাকা একশটি পরিবারের ঘরে ঘরে গিয়ে চাল, ডাল, তেল, আলু, ও সাবানসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রী বিতরণ করেন তিনি।

এ খাদ্যসামগ্রী বিতরণকালে পুলিশ সুপার এসএম শফিউল্লাহ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জিয়াউর রহমান, ফুলতলা উপজলা পরিষদর চেয়ারম্যান শেখ আকরাম হোসেন এবং উপজেলা নির্বাহী অফিসার পারভীন সুলতানা উপস্থিত ছিলেন।

এদিকে সোমবার (৩০ মার্চ) খালিশপুরে অসহায় শ্রমজীবী কর্মহীন মানুষদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করে নৌবাহিনী খুলনা অঞ্চল। সকালে খালিশপুরের গাবতলা কদমতলা রেলসাইডে অসহায় মানুষের মাঝে এ সব সামগ্রী তুলে দেয় নৌবাহিনী।  

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম