সিলেটে শ্বাসকষ্ট ও জ্বরে কিশোরীর মৃত্যু

সিলেট প্রতিনিধি
৩১ মার্চ ২০২০, ১৯:২৪আপডেট : ৩১ মার্চ ২০২০, ২০:০৮

সিলেট সিলেটের শহীদ শামসুদ্দিন হাসপাতালের আইসোলেশন সেন্টারে শ্বাসকষ্ট ও জ্বরে আক্রান্ত হয়ে ১৬ বছরের এক কিশোরীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরের দিকে তার মৃত্যু হয়। তবে ওই কিশোরী করোনাভাইরাসে আক্রান্ত ছিল না বলে নিশ্চিত করেছেন ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. হিমাংশু লাল রায়।

ডা. হিমাংশু লাল রায় বলেন, ‘দুই মাস আগে থেকেই ওই কিশোরী শারীরিকভাবে অসুস্থ। অভাবের কারণে চিকিৎসা করাতে পারেনি তার পরিবার। এজন্য তার ফুসফুসে পানি জমে যায়। অবস্থার অবনতি হলে মঙ্গলবার সকালে তাকে শহীদ শামসুদ্দিন হাসপাতালে ভর্তি করা হয়। তখন তার শ্বাসকষ্ট ও জ্বর ছিল। সেই সঙ্গে তার শরীর ফোলা ছিল। তারপর ডাক্তাররা এসে অক্সিজেন দেন। এরপর দুপুরে তার মৃত্যু হয়।’

তিনি আরও জানান, বিশেষজ্ঞদের পরামর্শে কিশোরীর লাশ তার পরিবারের কাছে স্বাভাবিকভাবে হস্তান্তর করা হয়। তার জানাজাও স্বাভাবিকভাবে করার জন্য বলা হয়েছে।

/এমএএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আর ৪ মৃত্যু
একদিনে হামে আর ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী