জ্বরে দিনমজুরের মৃত্যু, করোনা সন্দেহে এলাকা ফাঁকা

ঝালকাঠি প্রতিনিধি
৩১ মার্চ ২০২০, ২০:৩১আপডেট : ৩১ মার্চ ২০২০, ২০:৩৩

ঝালকাঠি ঝালকাঠির রাজাপুরে জ্বর হয়ে আব্দুল হাকিম নামে এক দিনমজুর শ্রমিকের মৃত্যু হয়েছে। ওই ব্যক্তির মৃত্যুকে ঘিরে এলাকার মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। মঙ্গলবার সকালে উপজেলার সাউথপুর গ্রামের নাপিতবাড়ি এলাকায় এ মৃত্যুর ঘটনা ঘটে।

স্বজনরা জানান, মারা যাওয়া ব্যক্তি দীর্ঘ ১০ দিন ধরে জ্বরে আক্রান্ত হয়ে একটি ক্লিনিকে এবং বরিশালে শের-ই-বাংলা মেডিক্যাল কলেজে চিকিৎসা নিয়ে বাড়িতেই অবস্থান করেছিলেন। অসুস্থ্য অবস্থায় তিনি বাইরে ঘোরাফেরাও করেছেন বলে স্থানীয়রা দাবি করেছেন।

ওই ব্যক্তির মৃত্যু ঘিরে নানা গুঞ্জনে ওই বাড়ির আশপাশের এলাকায় জনশূন্য হয়ে পড়েছে। মঙ্গলবার দুপুরেই স্বাভাবিকভাবে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

এলাকাবাসীর সুরক্ষার স্বার্থে স্থানীয়রা ওই মৃতব্যক্তির নমুনা সংগ্রহ করে পরীক্ষার দাবি তুলেছেন। রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচও আবুল খায়েল রাসেল জানান, তিনি সাধারণ জ্বরে মারা গেছেন। আর এই মুহূর্তে পরিস্থিতি এমন যে জীবিত লোকের করোনা পরীক্ষা করাই কঠিন। মৃতব্যক্তির পরীক্ষা করা অসম্ভবপ্রায়। তিনি আরও বলেন, ঐ ব্যক্তি করোনায় মারা গেছেন কিনা তা বলতে পারবো না। তবে পরিবারের ভাষ্য মতে করোনার লক্ষণ ছিল বলে মনে হচ্ছে না। 

/এফএএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম