৩৩ জনের করোনা পরীক্ষা হয়েছে চট্টগ্রামে

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
৩১ মার্চ ২০২০, ২০:৪২আপডেট : ৩১ মার্চ ২০২০, ২১:১৫

করোনাভাইরাস গত ২৬ মার্চ থেকে চট্টগ্রামে করোনা শনাক্তের পরীক্ষা শুরুর পর আজ মঙ্গলবার পর্যন্ত ৩৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে। তবে এখন পর্যন্ত কারও নমুনায় করোনা ভাইরাস ধরা পড়েনি বলে জানিয়েছেন সিভিল সার্জন শেখ ফজলে রাব্বি।

বাংলা ট্রিবিউনকে তিনি বলেন, ‘গত ছয় দিনে ফৌজদারহাটের বিআইটিআইডিতে মোট ৩৩জনকে পরীক্ষা করা হয়েছে। তাদের কারও শরীরে করোনা ভাইরাসের নমুনা পাওয়া যায়নি।’

এক প্রশ্নের জবাবে শেখ ফজলে রাব্বি বলেন, ‘যারা বিদেশ থেকে এসেছেন, যারা বিদেশ থেকে আসা লোকজনের সংর্স্পশে এসেছেন তাদের পরীক্ষা করা হচ্ছে। এছাড়া যাদের চিকিৎসকরা পরীক্ষার করার জন্য পরামর্শ দিচ্ছেন তাদেরকে পরীক্ষা করা হচ্ছে।’ তিনি আরও জানান, ৩১ মার্চ পর্যন্ত চট্টগ্রামে ৯৩০ জন হোম কোয়ারেন্টিনে আছেন। 

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম