করোনায় শেরপুরে সবজির বাজারে ধস

শেরপুর প্রতিনিধি
৩১ মার্চ ২০২০, ২১:২৪আপডেট : ৩১ মার্চ ২০২০, ২১:২৬

করোনায় শেরপুরে সবজির বাজারে ধস করোনাভাইরাস (কোভিড-১৯) আতঙ্কে গত দুই সপ্তাহ ধরে শেরপুরে সবজির বাজারে ধস নেমেছে। বাজারে মানুষ নেই, সবজি ঢাকায় যাচ্ছে না। একদিকে নির্দিষ্ট সময় হলে সবজি ক্ষেতে রাখা যায় না, অন্যদিকে এসব

উৎপাদিত সবজি পচনশীল পণ্য হওয়ায় কৃষকরা তা কম দামে বিক্রি করে দিতে বাধ্য হচ্ছেন।

এই মুহূর্তে বিভিন্ন পাইকারি বাজারে বর্তমানে প্রতি কেজি বেগুন ৫-৬ টাকা। শশার কেজি ৫ টাকা, কাঁচা মরিচের কেজি ৩৫ টাকা, এক বোঝা ডাঁটা (৮০টি) ২০ টাকা, গাজরের কেজি ৫ টাকা এবং টমাটো ৪ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। নতুন সবজি সজনার কেজি ৭০ টাকা ও করলার কেজি ২০ টাকা। তবে খুচরা বাজারে এসব সবজির দাম একটু বেশি। এসময় নতুন কিছু সবজি এলেও কৃষকরা দাম পাচ্ছেন না। অথচ গ্রীষ্মকালের নতুন সবজি বিক্রি করে কৃষকরা সব সময় লাভের মুখ দেখেন। এখন সবজি বিক্রি করে উৎপাদন খরচ তো উঠছেই না বরং তাদের গুনতে হচ্ছে লোকসান।

শেরপুরের চরাঞ্চলের কৃষক তাজউদ্দিন, মালেক, ইয়াদ আলী জানান, লোকসানে সবজি বিক্রি করে কোনো দিশা খুঁজে পাচ্ছেন না তারা। এই অবস্থা চলতে থাকলে আগামীতে সবজির দাম আরও কমে যেতে পারে বলে তাদের ধারণা। আর তখন পরিবার নিয়ে সংসার চালানো কঠিন হয়ে পড়বে। কৃষকদের দাবি, সরকারি ব্যবস্থাপনায় এসব সবজি ঢাকায় নেওয়া হোক। একইসঙ্গে তারা সবজিচাষিদের সরকারি সহযোগিতা দেওয়ার দাবিও জানান।

কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ পরিচলক ড. মোহিত কুমার দে বলেন, বর্তমান পরিস্থিতিতে কৃষকের উৎপাদিত সবজির দাম অনেকটা কমে গেছে। ক্ষতিগ্রস্ত এসব কৃষকদের প্রণোদনা দিতে সরকারকে জানানো হবে। কৃষিবান্ধব সরকার এই মহাদুর্যোগে অবশ্যই কৃষকদের পাশে দাঁড়াবেন বলে আশা করি।

/এফএএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক