দোকান খোলায় গরম পানিতে দোকানির হাত ঝলসে দেওয়ার অভিযোগ

যশোর প্রতিনিধি
০১ এপ্রিল ২০২০, ১৫:৫৬আপডেট : ০১ এপ্রিল ২০২০, ১৬:০০

আহত দোকানদার

সরকারি নির্দেশ অমান্য করে চায়ের দোকান খোলায় যশোরে শফিকুল ইসলাম (৩৫) নামে এক দোকানির হাত গরম পানিতে ঝলসে দেওয়ার অভিযোগ উঠেছে ডিবি পুলিশের বিরুদ্ধে। এ বিষয়ে ডিবি পুলিশের মুখপাত্র তৌহিদুল ইসলাম বলেছেন, ‘ এ ঘটনায় ডিবি পুলিশের কেউ জড়িত নয়। কোটি পরে অনেক বাহিনী কাজ করে। তবে কারা কাজটি করেছে তা শনাক্তে কাজ চলছে।’ 

যশোর শহর নতুন খয়েরতলা ভাস্কর্য মোড় এলাকার চা দোকানি শফিকুল ইসলাম বলেন, ২৬ মার্চ দুপুরে তিনি দোকানের শাটার অর্ধেকটা নামিয়ে নিয়ে ভেতরে ব্যবহৃত ওয়ান টাইম চায়ের কাপ ধ্বংস করার জন্য জড়ো করছিলেন। পাশে ইলেকট্রিক কেটলিতে গরম পানি ছিল। বেলা ১২টার দিকে দু’জন পুলিশ শাটার উঠিয়ে দোকানে ঢোকেন। তাদের দু’জনের পরনের কোটির ওপর ডিবি লেখা ছিল। একজনের কোমরে পিস্তল এবং হাতে ওয়্যারলেস ছিল। অপরজনের হাতে হ্যান্ডকাফ ছিল। দোকানের ভেতরে ঢুকেই তারা গালিগালাজ করতে থাকেন। একপর্যায়ে হাতে ওয়্যারলেস থাকা ব্যক্তি কেটলির গরম পানি শরীরে ছুঁড়ে মারেন। গরম পানিতে বাম হাতের বাহু এবং পিঠের বাম পাশ ঝলসে যায়। এছাড়া আমার ভাইদের মারধরও করে। পরে পাশের ফার্মেসি থেকে তিনি প্রাথমিক চিকিৎসা নেন। যাওয়ার আগে তারা বলেন, ৪/৫ তারিখের আগে বাড়ি থেকে যাতে বের না হই। ভয়ে আর বের হননি। হাতে পচন ধরলে স্থানীয়রা তাকে সোমবার (৩০ মার্চ) সন্ধ্যায় যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে। এখন হাসপাতাল থেকেও তাকে চলে যেতে বলা হচ্ছে।

যশোর জেনারেল হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার আরিফ আহমেদ বলেন, রোগীর অবস্থা এখন অনেক ভালো। এখানে থাকলে জীবাণুর সংক্রমণ হতে পারে। সেজন্য তাকে বাড়ি থেকে চিকিৎসা নিতে বলা হয়েছে।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের