বিরামপুরে আইসোলেশনের ২ রোগীর দেহে করোনাভাইরাস নেই

হিলি প্রতিনিধি
০১ এপ্রিল ২০২০, ১৯:০২আপডেট : ০১ এপ্রিল ২০২০, ১৯:৩৬

বিরামপুরে আইসোলেশনের ২ রোগীর দেহে করোনাভাইরাস নেই দিনাজপুরের বিরামপুরে করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন সেন্টারে থাকা ৮ বছরের এক শিশু ও কমপ্লেক্সের স্বাস্থ্যসহকারীর শরীরে করোনাভাইরাস পাওয়া যায়নি। নমুনা পরীক্ষা করে আইইডিসিআর বিষয়টি নিশ্চিত করেছে বলে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সোলায়মান হোসেন মেহেদী বাংলা ট্রিবিউনকে জানান।

বুধবার সকালে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান আইইডিসিআর থেকে রিপোর্ট পাওয়ার পর হাসপাতালের আইসোলেশন সেন্টারে থাকা তাদের দুজনকে থেকে মুক্ত করে দেওয়া হয়েছে।
ডা. সোলায়মান হোসেন মেহেদী বলেন, গত ২৩ মার্চ দুপুরের দিকে জ্বর, সর্দি, শ্বাসকষ্ট নিয়ে ৮ বছরের এক শিশু হাসপাতালে আসে। গত সাতদিন ধরে শিশুটি এই রোগে আক্রান্ত হয় বলে পরিবার জানান। পরে তাকে করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে হাসপাতালের আইসোলেশন সেন্টারে ভর্তি করা হয়।

এর পরে গত ২৪ মার্চ দুপুরে স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্যসহকারী হঠাৎ করে গলা ব্যাথা, জ্বর, সর্দি, শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে আসলে তাকেও করোনা সন্দেহে হাসপাতালের আইসোলেশন সেন্টারে ভর্তি করা হয়।

এর পরে শিশুটিসহ তাদের দুজনেরই শরীর থেকে নমুনা সংগ্রহ করে তা পরীক্ষার জন্য রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) পাঠানো হয়। বুধবার সকালে সেখান থেকে পরীক্ষার পর সেই রিপোর্ট এসে পৌছেছে। এ কারণে আজ হাসপাতালের আইসোলেশন সেন্টারে থাকা তাদের দুজনকে রিলিজ করে দেওয়া হয়েছে বলে জানান ডাক্তার মেহেদী। তিনি আরও জানান, তারা দুজনই হাসপাতালে ভর্তির পর এক-দুদিন পর থেকেই সুস্থ ছিলেন।
তিনি আরও জানান, গত ৩০মার্চ জ্বর, সর্দি, শ্বাসকষ্ট নিয়ে উপজেলার জোতবানি ইউনিয়নে এক যুবক মারা যায়। পরে সেই যুবকের নমুনা সংগ্রহ করে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) পাঠানো হয়েছে। তবে এখন পর্যন্ত ওই যুবকের শরীরের নমুনা পরীক্ষার ফলাফল আমাদের হাতে আসেনি, নমুনার রিপোর্ট পাওয়া গেলে বলা যাবে।

/এফএএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী