কুমিল্লায় পরিবহন শ্রমিকদের মাঝে চাল বিতরণ

কুমিল্লা প্রতিনিধি
০১ এপ্রিল ২০২০, ১৯:৩১আপডেট : ০১ এপ্রিল ২০২০, ১৯:৪৮

পরিবহন শ্রমিকদের মাঝে চাল বিতরণ করা হচ্ছে করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে সড়কে বাস চলাচল বন্ধ থাকায় আর্থিক সংকটে পড়া সাড়ে পাঁচশো শ্রমিকের মাঝে চাল বিতরণ করেছে বেসরকারি পরিবহন পাপিয়া ট্রান্সপোর্ট সার্ভিস। বুধবার (১ এপ্রিল) সকালে সদর উপজেলার নোয়াপাড়ায় ট্রান্সপোর্টের প্রধান কার্যালয়ে পরিবহনের ৫শ’ ৭৫ জন চালক, হেলপার ও শ্রমিকের মাঝে ২৫ কেজি করে চাল বিতরণ করা হয়।

চাল বিতরণের সময় শ্রমিকরা পরস্পরের মধ্যে সামাজিক সচেতনতামূলক দূরত্ব বজায় রাখেন।

কুমিল্লা বাস মালিক সমিতির মহাসচিব আলহাজ মো. তাজুল ইসলাম বলেন, ‘করোনার কারণে চলমান সংকটে শ্রমিকদের কল্যাণে পাপিয়া ট্রান্সপোর্টের মতো সব পরিবহনের মালিকের গিয়ে আসা উচিত। তাদের পাশে থাকা প্রয়োজন।’     

চাল বিতরণের সময় উপস্থিত ছিলেন– পাপিয়া ট্রান্সপোর্টের ব্যবস্থাপনা পরিচালক ও কুমিল্লা বাস মালিক সমিতির মহাসচিব আলহাজ মো. তাজুল ইসলাম, পরিচালক কবির আহমেদ বাদল, জহিরুল ইসলাম রিপন, শফিকুল ইসলাম স্বপন ও তানভীর আহমেদ রনি প্রমুখ। 

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম