বগুড়ায় আইসোলেশনে ১ কিশোরের মৃত্যু

বগুড়া প্রতিনিধি
০১ এপ্রিল ২০২০, ২১:২৩আপডেট : ০১ এপ্রিল ২০২০, ২১:২৭

বগুড়া বগুড়া ২৫০ শয্যার মোহাম্মদ আলী হাসপাতাল আইসোলেশন ইউনিটে এক কিশোর (১৩) মারা গেছে। বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সে মারা যায়। এদিন সকালেই করোনাভাইরাস সন্দেহে সেই কিশোরসহ দু’জন হাসপাতালে ভর্তি হয়। কিশোরটি গত ৬-৭ দিন ধরে পা ব্যথা, পা ফুলে যাওয়া ও শ্বাসকষ্ট নিয়ে ভর্তি হয়েছিল। ইতোমধ্যে করোনাভাইরাস পরীক্ষার জন্য তার শরীর থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে।

হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. শফিক আমিন কাজল এর সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ২৯ মার্চ থেকে মোহাম্মদ আলী হাসপাতাল আইসোলেশন ইউনিটের কার্যক্রম শুরু হয়েছে। এরপর রংপুরের একজন, কুমিল্লার একজন ও বগুড়ার ধুনটের একজনকে ভর্তি করা হয়। এরা সকলে শ্বাসকষ্ট নিয়ে চিকিৎসাধীন রয়েছেন। বুধবার শহরের নাটাইপাড়ার এক তরুণী (২৫) ও গাবতলীর মহিষাবান গ্রামের কিশোরকে (১৩) ভর্তি করা হয়। ওই তরুণী মঙ্গলবার জ্বর, কাশি ও শ্বাসকষ্টজনিত কারণে টিএমএসএস মেডিক্যাল হাসপাতাল ও রফাতউল্লাহ কমিউনিটি হাসপাতালে ভর্তি হন। বুধবার তাকে এ আইসোলেশন ইউনিটে স্থানান্তর করা হয়।

চারজনের শরীর থেকে সংগ্রহ করা নমুনা রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের ল্যাবে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান,  ছেলেটি গত ৬-৭ দিন ধরে দু’পায়ে ব্যথা, হাঁটতে না পারা ও শ্বাসকষ্টে ভুগছিলো। ভর্তির সময় সে অচেতন অবস্থায় ছিল। তার রক্তে অক্সিজেনের পরিমাণ ৪০-৪২ শতকে নেমে আসে। ভর্তির পর তার অবস্থার কিছুটা উন্নতি হলেও পরবর্তীকালে অবস্থার অবনতি ঘটে, এবং চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কিশোরটি মারা যায়। 

/এফএএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম