শরীয়তপুরে করোনা সন্দেহে মৃত ব্যক্তির দাফনে বাধা

শরীয়তপুর প্রতিনিধি
০১ এপ্রিল ২০২০, ২২:৫৪আপডেট : ০১ এপ্রিল ২০২০, ২২:৫৬

ছবি সংগৃহীত শরীয়তপুরে করোনা সন্দেহে এক ব্যক্তির মৃত্যুর পর তার মরদেহ দাফন করতে গেলে স্থানীয়দের বাধার সম্মুখীন হতে হয়েছে প্রশাসনকে। তবে বাধা উপেক্ষা করে পুলিশের উপস্থিতিতে লাশ দাফন করেন ইসলামিক ফাউন্ডেশনের কর্মীরা। শরীয়তপুর সদর হাসপাতাল ও নড়িয়া উপজেলা প্রশাসন সূত্র জানায়, শ্বাসকষ্ট নিয়ে ৩৫ বছরের এক ব্যক্তি মঙ্গলবার (৩১ মার্চ) বিকালে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি হয়। করোনা সন্দেহে ভর্তি যুবককে আইসোলেশন ইউনিটে রেখে চিকিৎসা দেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়। সকাল ১১টার দিকে ইসলামিক ফাউন্ডেশনের কর্মীরা শরীয়তপুর সদর হাসপাতাল থেকে ওই ব্যক্তির মরদেহ দাফনের জন্য নিয়ে যান।

তবে নড়িয়ায় তার গ্রামের বাড়িতে গেলে লাশ দাফন কাজে বাধা দেন স্থানীয়রা। খবর পেয়ে নড়িয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. সাইফুল ইসলাম ও নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজ উদ্দীন পুলিশ নিয়ে ঘটনাস্থলে যান। পরে পুলিশের উপস্থিতিতে মৃত ব্যক্তির মরদেহ দাফন করা হয়।

নড়িয়া থানার ওসি হাফিজ উদ্দীন বলেন, মৃত ব্যক্তি করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন কিনা তা নিশ্চিত নয়। এরপরেও ইসলামিক ফাউন্ডেশনের কর্মীরা সঠিক নিয়ম মেনেই দাফন করেছেন। এক্ষেত্রে স্থানীয়দের বাধা দেওয়া দুঃখজনক। তবে পরে স্থানীয়দের বুঝিয়ে মরদেহটি সঠিকভাবে দাফন করা হয়েছে।

এদিকে জেলার সিভিল সার্জন ডা. এসএম আব্দুল্লাহ মুরাদ বলেন, ওই যুবক করোনায় মারা গেছেন কিনা তা নিশ্চিত নয়। তবে তার নমুনা সংগ্রহ করে আইইডিসিআরে পাঠানো হয়েছে। দুই-একদিনের মধ্যে রিপোর্ট আসলে তখন বিষয়টি খোলাসা হবে।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম