সিংগাইর পৌর নির্বাচনের ভোট ৭ জানুয়ারি

বাংলা টিবিউন রিপোর্ট
১৪ ডিসেম্বর ২০১৫, ২১:১৩আপডেট : ১৪ ডিসেম্বর ২০১৫, ২১:১৬
image

news_img মানিকগঞ্জের সিংগাইর পৌরসভা নির্বাচনের ভোটগ্রহণ আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে। এ নির্বাচন নিয়ে হাইকোর্টের স্থগিতাদেশ সুপ্রীম কোর্টে স্থগিত হওয়ার পর নির্বাচন কমিশন সোমবার এই পৌরসভা নির্বাচনের পুনঃতফসিল ঘোষণা করেছে।
নতুন তফসিল অনুসারে পূর্বের তফসিল অনুযায়ী যারা মনোনয়নপত্র দাখিল করেছিলেন তারাই এ ভোটে অংশ নিতে পারবেন। এছাড়া বাছাই শেষে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ২২ ডিসেম্বর এবং ৭ জানুয়ারি ভোটগ্রহণের দিন রাখা হয়েছে।
আগামী ৩০ ডিসেম্বর ২৩৬ পৌরসভায় ভোট অনুষ্ঠানের জন্য নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করে। পরে আদালতের আদেশে বাগেরহাটের মংলাবন্দর ও সিংগাইর পৌরসভার ভোট স্থগিত হয়।
গত ২ ডিসেম্বর এক রিট আবেদনের সম্পূরক আবেদনে হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ সিংগাইর পৌরসভার ভোট গ্রহণের বিষয়ে ছয় মাসের স্থগিতাদেশ দেয়। পরে ৭ ডিসেম্বর হাইকোর্টের আদেশ ছয় সপ্তাহের জন্য স্থগিত করেন সুপ্রিম কোর্টের চেম্বার বিচারপতি। নতুন আদেশের প্রেক্ষিতে সিংগাইর পৌরসভা নির্বাচনের বাধা কেটে গেলেও এরইমধ্যে যাচাই বাছাইয়ে সময় পার হয়ে যায়। যার কারণে কমিশন পুনঃতফসিলের মাধ্যমে এই পৌর পরিষদের নির্বাচনের ভোটগ্রহণের দিন কিছুটা পিছিয়ে দিয়েছে।

/ইএইচএস/ এএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম