বিএনপির পৌর নির্বাচন সমন্বয় কমিটির বৈঠক মঙ্গলবার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ ডিসেম্বর ২০১৫, ২১:২০আপডেট : ১৪ ডিসেম্বর ২০১৫, ২১:২২
image

BNP_Powro পৌর নির্বাচনের জন্য দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আহ্বায়ক করে একটি সমন্বয় কমিটি গঠন করেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। কমিটির সদস্য সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে দলের যুগ্ম মহাসচিব মোহম্মদ শাহজাহানকে। এ কমিটি আসন্ন পৌরসভা নির্বাচন সংক্রান্ত বিএনপির যাবতীয় কাজের সমন্বয় করবে। বিএনপি সূত্রে এসব তথ্য জানা গেছে। কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হবে মঙ্গলবার (১৫ ডিসেম্বর) সকাল ১১টায়।
সূত্র জানায়, খালেদা জিয়া কমিটির পুরো কাজ মনিটর করবেন। গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠকে বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও বিএনপির নির্বাচন প্রক্রিয়ার সঙ্গে সম্পৃক্ত কেন্দ্রীয় নেতারা উপস্থতি থাকবেন।
১ ডিসেম্বর জামিনে মুক্তি পাওয়ার পর পৌরসভা নির্বাচন সংক্রান্ত কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর আগে মির্জা ফখরুল কারাগারে থাকা অবস্থায় তার অবর্তমানে দলের যুগ্ম মহাসচিব মোহম্মদ শাজাহানকে বিএনপির মেয়র প্রার্থীদের প্রত্যয়নকারী হিসেবে দায়িত্ব দেওয়া হয়।

/সিএ/ এএইচ/

সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম