মধুপুরে মারা যাওয়া যুবক করোনা আক্রান্ত ছিলেন না

টাঙ্গাইল প্রতিনিধি
০২ এপ্রিল ২০২০, ১৮:১৪আপডেট : ০২ এপ্রিল ২০২০, ১৮:১৮

টাঙ্গাইল টাঙ্গাইলের মধুপুরে জ্বর ও সর্দি-কাশিতে মারা যাওয়া যুবকের মেডিক্যাল টেস্টে করোনার রিপোর্ট নেগেটিভ এসেছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে পাঠানো রিপোর্টে জানা গেছে তিনি করোনা আক্রান্ত হয়ে মারা যাননি। সিভিল সার্জন ডা. মো. ওয়াহিদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

ডা. মো. ওয়াহিদুজ্জামান বলেন, ‘গত ৩১ মার্চ জেলার মধুপুর উপজেলার মহিষমারা ইউনিয়নের টেক্কার বাজার এলাকায় হাবিবুর রহমান হবি (৩৫) নামে এক যুবক জ্বর,সর্দি-কাশি ও ডায়রিয়া আক্রান্ত হয়ে রক্তবমি করতে করতে মারা যান। তিনি ঢাকায় থাকতেন। এর আগে গত ২৯ মার্চ তিনি জ্বর-কাশি নিয়ে অসুস্থ হয়ে ঢাকা থেকে গ্রামের বাড়িতে এসেছিলেন। কিন্তু পরিবার তার অসুস্থ হয়ে বাড়ি আসার বিষয়টি সেই সময় গোপন রেখেছিল। যেহেতু করোনাভাইরাসের উপসর্গ নিয়ে তিনি মারা গেছেন, তাই সেদিনই তার নমুনা সংগ্রহ করা হয়। পরে করোনায় মৃত ব্যক্তির দাফনের নিয়ম মেনে তাকে দাফনও করা হয়। তার পরিবারকে লকডাউন করা হয়।’

তিনি জানান, এ পর্যন্ত টাঙ্গাইলে মোট তিন জনের করোনা টেস্ট করা হয়েছে। তাদের মধ্যে একজনের ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে এবং বাকি দুজনের ঢাকার জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে (আইডিসিআর) পরীক্ষা করা হয়। তাদের তিনজনেরই করোনা টেস্টের ফল নেগেটিভ এসেছে। 

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম