গাড়ি চলাচল রোধে ঢাকা-আরিচা মহাসড়কে পুলিশের অভিযান

মানিকগঞ্জ প্রতিনিধি
০২ এপ্রিল ২০২০, ১৯:০৪আপডেট : ০২ এপ্রিল ২০২০, ১৯:০৫

গাড়ি চলাচল রোধে ঢাকা-আরিচা মহাসড়কে পুলিশের অভিযান ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় বিশেষ অভিযানে নেমেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে মহাসড়কের বিভিন্ন স্থানে অভিযান নামেন মানিকগঞ্জের পুলিশ সুপার রিফাত রহমান শামীম। তিনি চলাচলরত গাড়ির চালকদের সাথে কথা বলেন এবং অপ্রয়োজনে চলাচলকারী গাড়ীগুলোর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেন।

পুলিশ সুপারের এই অভিযানে আরও ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) হাফিজুর রহমান এবং শিবালয় সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তানিয়া সুলতানা, সদর থানার অফিসার ইনচার্জ রকিবুজ্জামান ও ওসি (তদন্ত) হানিফ সরকার।

পুলিশ সুপার জানান, বেশ কয়েকটি গাড়ি তারা পেয়েছেন যেগুলো শুধুমাত্র ঘোরাঘুরির উদ্দেশ্যে বের হয়েছে। কয়েকজন চালক বেড়াতে যাওয়ার কথাও স্বীকার করেছেন। পুলিশ সুপার রিফাত রহমান জানান, তিনি কুষ্টিয়াগামী একটি প্রাইভেটকারকে আটক করে আবার ঢাকা ফেরত পাঠিয়েছেন। সেটি বেড়ানোর উদ্দেশ্যে কুষ্টিয়া যাত্রী নিয়ে যাচ্ছিল।

বাড়িতে রোগী দেখতে যাচ্ছে বলে অহেতুক গাড়ি নিয়ে বাড়ি যাচ্ছিলো একটি গাড়ি। পাটুরিয়া ফেরিঘাটের সামনে শিবালয় সার্কেল থেকে সেটিকে ফেরত পাঠান পুলিশ সুপার। এসময় তার সঙ্গে ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার তানিয়া সুলতানা। তিনি গাড়ির লোকটির স্বজনের সঙ্গে কথা বলে জানতে পারেন তিনি মিথ্যা কথা বলে বাড়ি যাচ্ছেন।

এমনি অনেকে বাড়ির উদ্দেশ্যে বা বেড়াতে গিয়েছেন। কিন্তু পুলিশ কর্তৃপক্ষ শুধুমাত্র জরুরি সেবা ও জরুরি দরকারে চলাচলকারী গাড়িগুলোকেই যেতে দিয়েছেন।

 

/এফএএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম