উজিরপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২, আহত ১

বরিশাল প্রতিনিধি
০২ এপ্রিল ২০২০, ২৩:০১আপডেট : ০২ এপ্রিল ২০২০, ২৩:০৬

নিহত সজিব ও আরাফাত বরিশাল-ঢাকা মহাসড়কের উজিরপুর উপজেলার জয়শ্রী এলাকায় দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছে। আরও একজনকে আশঙ্কাজনক অবস্থায় শেরেবাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল আহসান এ তথ্য নিশ্চিত করেন।

নিহতরা হচ্ছে– উজিরপুর উপজেলার মুন্ডুপাশা গ্রামের মিন্টু বেপারির ছেলে সজিব (১৯) এবং কচুয়া গ্রামের জামাল বালীর ছেলে আরাফাত (১৯)। এ সময় আহত হাসিবকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওসি জানান, তিন বন্ধু একটি মোটরসাইকেল যোগে বরিশাল নগরী থেকে উজিরপুরে নিজ বাড়ির উদ্দেশে যাচ্ছিল। বেপরোয়া গতির কারণে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এতে মোটরসাইকেলটি কয়েকবার ডিগবাজি কায় এবং তিন বন্ধু ছিটকে পড়ে। ঘটনাস্থলেই সজিব নিহত এবং মেডিক্যালে নেওয়ার পথে আরাফাত মারা যায়। আশঙ্কাজনক অবস্থায় হাসিবকে মেডিক্যালে ভর্তি করা হয়েছে। তার অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের