বাংলাদেশকে ৭০ হাজার পরিবেশবান্ধব চুলা দিচ্ছে ভারত

বাংলাট্রিবিউনডেস্ক
১৫ ডিসেম্বর ২০১৫, ০১:১৯আপডেট : ১৫ ডিসেম্বর ২০১৫, ০১:২১

bangladesh-india-1বাংলাদেশকে ৭০ হাজার উন্নতমানের পরিবেশবান্ধব চুলা দিচ্ছে ভারত। জলবায়ু পরিবর্তন মোকাবেলায় কার্যকর ভূমিকা রাখতে রাষ্ট্রীয় কার্যক্রমের অংশ হিসেবে এ উদ্যোগ নিয়েছে দিল্লি। সোমবার বাংলাদেশে এ কার্যক্রমের উদ্বোধন করেন ঢাকায় নিযুক্ত ভারতের বিদায়ী রাষ্ট্রদূত পঙ্কজ শরণ এবং বাংলাদেশের পরিবেশ ও বন মন্ত্রণালয়ের সচিব ড. কামাল উদ্দিন আহমেদ।
সোমবার ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ভারতের জলবায়ু পরিবর্তন বিষয়ক অনুদান কর্মসূচির অংশ হিসেবে পাঁচ কোটি টাকা ব্যয়ে এ কার্যক্রম শুরু হলো। এর মাধ্যমে দেশের বিভিন্ন এলাকার পরিবারগুলোকে ৭০ হাজার পরিবেশবান্ধব চুলা সরবরাহ করা হবে।
ভারত সরকার ২০১২ সাল থেকে সার্কভুক্ত দেশগুলোর মধ্যে জলবায়ু পরিবর্তন ও এর প্রভাব মোকাবেলায় সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে এ সহায়তা কার্যক্রম শুরু করে। এর আওতায় বাংলাদেশের রাঙ্গুনিয়া,সন্দীপ,মহেশখালী,উখিয়া,টুঙ্গিপাড়া,ভাণ্ডারিয়া ও চর ফ্যাশনের বিভিন্ন পরিবারকে এ চুলা সরবরাহ করা হবে।
বাংলাদেশ কাউন্সিল অব সায়েন্টিফিক এন্ড ইন্ড্রাস্ট্রিয়াল রিসার্চ- এর সহায়তায় এবং পরিবেশ ও বন মন্ত্রণালয়ের সঞ্চালনায় আগামী ১৮ মাস ধরে এ কার্যক্রম পরিচালনা করা হবে।
উল্লেখ্য, চলতি বছরের ৬-৭ জুন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে এ সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হয়।

/এআই/এমপি/

/আপ: আরএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম