করোনা: ময়মনসিংহ মেডিক্যালের পিসিআর ল্যাবে ৬১ নমুনা

ময়মনসিংহ প্রতিনিধি
০৩ এপ্রিল ২০২০, ১৮:৫৬আপডেট : ০৩ এপ্রিল ২০২০, ১৮:৫৬

করোনা: ময়মনসিংহ মেডিক্যালের পিসিআর ল্যাবে ৬১ নমুনা

করোনাভাইরাস শনাক্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের পিসিআর ল্যাবে ৬১ ব্যক্তির নমুনা জমা হয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশ মতো ময়মনসিংহ বিভাগের প্রতিটি উপজেলা থেকে কমপক্ষে দুটি করে নমুনা সংগ্রহের অংশ হিসেবে এই ৬১টি নমুনা এসেছে।

ময়মনসিংহ মেডিক্যাল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. চিত্ত রঞ্জন দেবনাথ এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, শুক্রবার (৩ এপ্রিল) সকাল ১০টার মধ্যেই শেরপুর জেলা থেকে ১০টি, জামালপুর থেকে ১০টি, নেত্রকোনা থেকে ১৬টি এবং ময়মনসিংহ জেলার ২৫ ব্যক্তির নমুনা মাইক্রোবায়োলজি বিভাগের পিসিআর ল্যাবে এসে পৌঁছেছে।

তিনি আরও জানান, ল্যাবে পরীক্ষার কাজে নিয়োজিত চিকিৎসক ও টেকনিশিয়ানরা কাজ শুরু করেছেন।

এদিকে মাইক্রোবায়োলজি বিভাগের প্রধান ডা. সালমা আহমাদ জানান, শুক্রবারসহ গত ৩ দিনে ৬৮ ব্যক্তির নমুনা ল্যাবে এসেছে। এর আগে ২ দিনে ৭ জনের নমুনা পরীক্ষা শেষে আইইডিসিআরে রিপোর্ট পাঠানো হয়েছে।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম