যশোরের চার ইউনিয়নে এমপি নাবিলের খাদ্য সহায়তা

যশোর প্রতিনিধি
০৪ এপ্রিল ২০২০, ১৬:২৮আপডেট : ০৪ এপ্রিল ২০২০, ১৬:৪৩

যশোরের চার ইউনিয়নে এমপি নাবিলের খাদ্য সহায়তা আজ শনিবার (৪ এপ্রিল) সকাল থেকে যশোর সদর উপজেলার চারটি ইউনিয়নে সংসদ সদস্য কাজী নাবিল আহমেদের উদ্যোগে ও পৃষ্ঠপোষকতায় খাদ্য সহায়তা দেওয়া হয়েছে। আওয়ামী লীগ, ছাত্রলীগের নেতাকর্মীরা ইউনিয়নগুলোতে গিয়ে দরিদ্রদের হাতে খাদ্যসামগ্রী তুলে দেন। করোনা পরিস্থিতির কারণে কাজ বন্ধ হয়ে সংকটে পড়া পরিবারগুলো এই সহায়তা পেয়েছে। 

শনিবার সকাল থেকে পর্যায়ক্রমে যশোর সদরের কাশিমপুর ইউনিয়ন পরিষদ, হৈবতপুর, চুড়ামনকাটি এবং শেষে আরবপুর ইউনিয়নের হতদরিদ্রদের মাঝে ৮০০ প্যাকেট খাদ্য সহায়তা দেওয়া হয়। 

যশোর সদর-৩ আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদের পক্ষে এই খাদ্য সহায়তা প্রদানকালে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য মেহেদী হাসান মিন্টু, ছাত্রলীগ এমএম কলেজ শাখার সহ-সভাপতি ইমরান হোসেন, জাকির হোসেন জুম্মান, বিপ্লব দে শান্ত, শাহিদুর রহমান শহিদ, শামছুল হক বিশ্বাস, দাউদ হোসেন, শহীদুজ্জামান শহীদ প্রমুখ।  যশোরের চার ইউনিয়নে এমপি নাবিলের খাদ্য সহায়তা

ছাত্রলীগ যবিপ্রবি শহীদ মসিয়ূর রহমান হল শাখার সভাপতি বিপ্লব দে শান্ত জানান, ট্রাকে করে কাশিমপুর পরিষদের সামনে, সাতমাইল বাজারে সোনালী ব্যাংকের সামনে, চুড়ামনকাটি বাজার রেল স্টেশন মোড় এবং আরবপুর ইউনিয়ন পরিষদের পাশে খাদ্যসামগ্রী প্রদান করা হয়। প্রতিটি ইউনিয়নে ২০০ জন করে মোট ৮০০ জনের হাতে এই খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়। 

প্রসঙ্গত, এর আগে সংসদ সদস্য কাজী নাবিল আহমেদের পক্ষ থেকে যশোর পৌর এলাকায় অসহায় হতদরিদ্রদের মাঝে খাদ্য সহায়তা দেওয়া হয়। 

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম