খালিয়াজুরীতে সর্দি-জ্বর-শ্বাসকষ্টে একজনের মৃত্যু, বাড়ি লকডাউন

নেত্রকোনা প্রতিনিধি
০৪ এপ্রিল ২০২০, ১৯:৫৩আপডেট : ০৪ এপ্রিল ২০২০, ২০:৩০

নেত্রকোনা

নেত্রকোনার খালিয়াজুরীতে সর্দি-জ্বর ও শ্বাসকষ্টজনিত কারণে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তার বয়স ৫৫ বছর। করোনার উপসর্গ সন্দেহে স্থানীয় স্বাস্থ্য বিভাগ থেকে তার নমুনা সংগ্রহ করা হয়েছে।

শনিবার (৪ এপ্রিল) খালিয়াজুরী উপজেলা নির্বাহী কর্মকর্তা এএইচএম আরিফুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।

প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গেছে, জেলার খালিয়াজুরী উপজেলার বড়হাটি গ্রামের ওই ব্যক্তি দীর্ঘদিন ধরে মেয়ের বাসায় (ঢাকায়) অবস্থান করছিলেন। কিছুদিন আগে তিনি সর্দি-জ্বর নিয়ে নিজ বাড়িতে ফেরেন। শনিবার সকালে অসুস্থ অবস্থায় মারা যান। স্থানীয় প্রশাসন এই তথ্য জানার পর তার বাড়িটি লকডাউন করে দেয়।

খালিয়াজুরী উপজেলা নির্বাহী কর্মকর্তা এএইচএম আরিফুল ইসলাম জানান, করোনার উপসর্গ থাকায় তার নমুনা সংগ্রহ করা হয়েছে। সেই সঙ্গে বাড়িটিও লকডাউন করা হয়েছে।

/এএইচ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম