বগুড়ায় করোনা উপসর্গ নিয়ে বৃদ্ধের মৃত্যু

বগুড়া প্রতিনিধি
০৪ এপ্রিল ২০২০, ২০:১৯আপডেট : ০৪ এপ্রিল ২০২০, ২০:২১

bogra বগুড়া শহরের পুরান বগুড়া দক্ষিণপাড়ায় শ্বাসকষ্ট ও গলা ব্যথা নিয়ে শনিবার দুপুরে এক বৃদ্ধ মারা গেছেন। তিনি করোনাভাইরাসে মারা গেছেন এমন সন্দেহে এলাকাবাসীদের মাঝে আতঙ্ক দেখা দেয়। পরে পুলিশ ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা সেখানে যান। ইতোমধ্যে তার শরীর থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে। 

প্রশাসন রিপোর্ট না আসা পর্যন্ত ওই বাড়ি লকডাউন ঘোষণা করেছে। ডেপুটি সিভিল সার্জন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

জানা গেছে, ওই বৃদ্ধ গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা নিবাসী। তিনি গত ১০-১২ দিন আগে অসুস্থ অবস্থায় বগুড়া শহরের পুরান বগুড়া দক্ষিণপাড়া এক আত্মীয়ের বাড়িতে আসেন।

শনিবার বেলা ২টার দিকে তিনি মারা যান। এরপর প্রতিবেশিদের মাঝে করোনাভাইরাস আতঙ্ক দেখা দেয়। খবর পেয়ে পুলিশ ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা ওই বাড়িতে যান। স্টেডিয়াম ফাঁড়ির এসআই জাহাঙ্গীর হোসেন জানান, ওই বৃদ্ধ শ্বাসকষ্ট ও গলা ব্যথায় মারা গেছেন। তবে পরিবারের সদস্যরা দাবি করেছেন, তিনি অ্যাজমা রোগে মারা গেছেন। প্রশাসন বাড়িটি লকডাউন করলেও সেই বৃদ্ধের আত্মীয় তার লাশ ও পরিবারের চার সদস্য নিয়ে গাইবান্ধার উদ্দেশ্যে রওনা হন।

বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন ও সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শামির হোসেন মিশু জানান,  তিনি শ্বাসকষ্ট ও কাশিতেই মারা গেছেন। তারপরও করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন কী না সে সম্পর্কে নিশ্চিত হতে মৃতের শরীর থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে। স্বজনদের নির্দেশনা দেওয়া হয়েছে, সে মোতাবেক তারা লাশ দাফন করবেন।

/এফএএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম