রাণীনগরে আ.লীগ নেতার বাড়ি থেকে চাল উদ্ধারের ঘটনায় মামলা

নওগাঁ প্রতিনিধি
০৫ এপ্রিল ২০২০, ১৬:২০আপডেট : ০৫ এপ্রিল ২০২০, ১৬:৩৫

রাণীনগরে আ.লীগ নেতার বাড়ি থেকে চাল উদ্ধারের ঘটনায় মামলা নওগাঁর রাণীনগরে আওয়ামী লীগ নেতা ও চাল ব্যবসায়ী আয়েত আলীর বাড়ি থেকে চাল উদ্ধারের ঘটনায় মামলা হয়েছে।

বৃহস্পতিবার রাণীনগর উপজেলার রাতোয়াল শলগাড়ীয়াপাড়া গ্রামের ইউনিয়ন আওয়ামী লীগ নেতা ও চাল ব্যবসায়ী আয়েত আলীর বাড়ি থেকে উদ্ধার করা হয় ভিজিডি ও ১০ টাকা কেজি দরের ভিজিএফের ৫ মেট্রিক টন চাল। এই ঘটনায় শুক্রবার রাণীনগর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা সিরাজুল ইসলাম সরকার বাদী হয়ে আয়েত আলীকে আসামি করে এই মামলা দায়ের করেন। আয়েত আলী উপজেলার রাতোয়াল শলগাড়ীয়াপাড়া গ্রামের মৃত আইন আলীর ছেলে ও কালিগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য।

ঘটনার দিন রাণীনগর উপজেলার কালিগ্রাম ইউনিয়নে ভিজিডি’র চাল বিতরণ চলছিল। সেখানে মনিটরিং অফিসার হিসেবে নিযুক্ত ছিলেন রাণীনগর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খন্দকার মাকাম্মাম মাহমুদা। তিনি গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন ব্যবসায়ী আয়েত আলী ক্রয়-বিক্রয় নিষিদ্ধ সরকারি চাল ক্রয় করে বাড়িতে মজুদ করেছেন। এমন সংবাদের ভিত্তিতে সেখানে গিয়ে চালের সন্ধান পেয়ে তিনি রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে খবর দেন। খবর পেয়ে রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল মামুন থানা পুলিশ ও স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে যান। তারা আয়েত আলীর বাড়ি তল্লাশী করে প্রায় ৫ মেট্রিক টন চাল এবং ১৩৮ টি খালি বস্তা উদ্ধার করেন।

এ ব্যাপারে রাণীনগর থানার ওসি মো. জহুরুল হক বলেন, ‘চাল উদ্ধারের ঘটনায় রাণীনগর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা সিরাজুল ইসলাম সরকার বাদী হয়ে আয়েত আলীকে আসামী করে থানায় মামলা দায়ের করেছেন। আসামী পলাতক থাকায় তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।’

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম