১০২ বস্তা সরকারি চালসহ দুই জন আটক

জয়পুরহাট প্রতিনিধি
০৬ এপ্রিল ২০২০, ১৩:৪৬আপডেট : ০৬ এপ্রিল ২০২০, ২০:৫০

জয়পুরহাট জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার রাইকালী বাজার থেকে ১০২ বস্তা চালসহ দু’জনকে আটক করা হয়েছে। প্রতিটি বস্তায় ৩০ কেজি করে চাল আছে। এগুলো পাচারের সময় তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো আক্কেলপুরের তিলকপুর ইউনিয়নের ভাতকুড়ি গ্রামের আফতাব হোসেনের ছেলে নাছিম মন্ডল (৩৩) ও রায়নগর গ্রামের তোজাম্মেল হোসেনের ছেলে দেলোয়ার হোসেন (৩৫)।

পুলিশ জানায়, আটককৃতরা ৩০ কেজি ওজনের ১০২ বস্তা চাল রবিবার রাতে উপজেলার রায়কালী বাজার থেকে পাচার করার সময় তাদের আটক করা হয়। জব্দকৃত চালগুলো সরকারি হলেও এগুলো ওএমএস, ১০ টাকার চাল অথবা ভিজিএফ’র কি-না তা যাচাই করা হচ্ছে।

পুলিশ সুপার মোহাম্মদ সালাম কবির বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘সরকারি চালগুলো ওএমএস না ভিজিএফের তা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

/এফএস/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম