ডোমারে ৩টি বাস পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা

নীলফামারী প্রতিনিধি
০৬ এপ্রিল ২০২০, ১৬:৪৮আপডেট : ০৬ এপ্রিল ২০২০, ১৮:১৬

ডোমারে ৩টি বাস পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা নীলফামারীর ডোমারে তিনটি বাস পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। এর মধ্যে উৎস হাসান এন্টারপ্রাইজ নামের একটি বাস সম্পূর্ণ পুড়ে গেছে। আর ডোমার ট্রাভেলস ও ডোমার শাপলা সমবায় সমিতি-১ নামের দুইটি বাসের আংশিক পুড়ে গেছে। ডোমার থানার ওসি মো: মোস্তাফিজার রহমান এ তথ্য নিশ্চিত করেন।

সোমবার (৬ এপ্রিল) ভোরে ডোমার বাসস্ট্যান্ডে এ আগুন দেওয়ার ঘটনা ঘটে। করোনাভাইরাসে যানবাহন চলাচলে নিষেধাজ্ঞার কারণে বাসগুলো ডোমার বাসস্ট্যান্ডে গত কয়েকদিন ধরে সারিবদ্ধভাবে রাখা ছিল।

এলাকাবাসী ও শ্রমিকরা জানায়, মানুষ মসজিদে ফজরের নামাজ পড়তে যাওয়ার সময় ডোমার বাসষ্টান্ডে বাসে আগুন দেখতে পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেয়। ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত এসে আগুন নিভিয়ে ফেলে। এতে একটি বাস সম্পূর্ণ পুড়ে যায়, আর দুইটি বাসের আংশিক পুড়ে যায়। তবে কিভাবে আগুন লাগে তার সঠিক কারণ এখনও জানা যায়নি।

জেলা বাস মালিক সমিতির সভাপতি মো. শাহজান আলী চৌধুরি জানান, কেউ হিংসার বশবর্তী হয়ে  ওই গাড়ি তিনটিতে আগুন দিয়েছে। এ ব্যাপারে, মালিক সমিতির পক্ষে মামলার প্রক্রিয়া চলছে।

ডোমার থানার ওসি মো. মোস্তাফিজার রহমান আগুনের সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কয়েল থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করে দেখা হচ্ছে।

/এফএএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক