ধানক্ষেত পাহারা দিতে গিয়ে অপহরণের শিকার বাবা-ছেলেসহ ৩ জন

টেকনাফ প্রতিনিধি
০২ মে ২০২৪, ১২:১২আপডেট : ০২ মে ২০২৪, ১২:১২

কক্সবাজারের টেকনাফে একই পরিবারের তিন জনকে অপহরণ করেছে দুর্বৃত্তরা। বুধবার (১ মে) রাতে ক্ষেতে পাহারা দেওয়ার সময় তারা অপহরণের শিকার হন।

অপহৃতরা হচ্ছেন হ্নীলা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মোছনী গ্রামের আশরাফ জামানের ছেলে নীড় আহমেদ (৬০), হাবিবুর রহমান (৫৫) ও তার ছেলে নুর ফয়েজ (১৩)। তারা সবাই একই পরিবারের সদস্য।

বুধবার ভোররাত ৩টার দিকে তারা অপহরণের শিকার হন বলে জানিয়েছেন স্থানীয় ইউপি সদস্য মো. আলী।

স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো হ্নীলা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মোছনী গ্রামের বাসিন্দা নীড় আহমেদ, হাবিবুর রহমান ও তার শিশুপুত্র নুর ফয়েজ নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্প ও এপিবিএনের অফিসের পশ্চিমে পাহাড়ের পাদদেশে ধানক্ষেতে পাহারা দিচ্ছিলেন। এ সময় ভোররাত ৩টার দিকে একদল দুর্বৃত্ত তাদের অস্ত্রের মুখে জিম্মি করে অপহরণ করে।

এদিকে, অপহরণের খবরে মোছনী এলাকার জনগণ বিক্ষুব্ধ হয়ে উঠেছে। তারা মোছনী রোহিঙ্গা ক্যাম্পের চলাচলের রাস্তায় বিক্ষোভ করেছেন। স্থানীয়রা অবিলম্বে অপহৃতদের মুক্তির ব্যবস্থা করতে প্রশাসনসহ আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি জোর দাবি জানিয়েছেন।

টেকনাফের হ্নীলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী বলেন, ‘৯ নম্বর ওয়ার্ডের একই পরিবারের ৩ জন অপহরণ হয়েছে শুনলাম। অপহৃত হাবিবুর রহমান ওয়ার্ড আওয়ামী লীগের  সহসভাপতি। এখানে অপহরণের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। রেহাই পাচ্ছেন না ছাত্র, শিক্ষক, রাখাল, দিনমজুর, এনজিও কর্মীসহ সাধারণ বাসিন্দারা। শুধু স্থানীয়রা নয়, অপহরণের শিকার হচ্ছেন বাস্তুচ্যুত রোহিঙ্গারাও। যার কারণে লোকজনের মাঝে আতঙ্ক বিরাজ করছে।’

এ বিষয়ে টেকনাফ মডেল থানার পুলিশ কর্মকর্তাদের কোনও মন্তব্য পাওয়া যায়নি।

/কেএইচটি/
সম্পর্কিত
আদাবরে ঢাবি শিক্ষার্থী অপহরণের ঘটনায় গ্রেফতার ৯
২৬ লাখ টাকা ‘চাঁদা’ চেয়ে ভবন নির্মাণকাজ বন্ধ, উদ্যোক্তাকে অপহরণচেষ্টার অভিযোগ
তিন দিন ধরে নিখোঁজ ৪ কিশোরী, ফোন দিয়ে জানালো ‘আন্টির সঙ্গে আছি’
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম