সাতক্ষীরায় ঘোরাফেরার দায়ে ৩০ হাজার টাকা জরিমানা

সাতক্ষীরা প্রতিনিধি
০৬ এপ্রিল ২০২০, ১৯:২৪আপডেট : ০৬ এপ্রিল ২০২০, ১৯:৩৬

 

সাতক্ষীরায় ঘোরাফেরার দায়ে ৩০ হাজার টাকা জরিমানা সাতক্ষীরায় করোনো পরিস্থিতি মোকাবিলায় সামাজিক দূরত্ব না মেনে অহেতুক ঘোরাফেরার দায়ে গত ২৪ ঘণ্টায় ৫৮ জনকে ২৯ হাজার ৯৫৪ টাকা জরিমানা করা হয়েছে। জনসমাগম কমিয়ে সাধারণ মানুষকে ঘরে ফেরাতে ২০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে জেলাব্যাপী সাড়াশি অভিযান চালাচ্ছে সেনাবাহিনী, পুলিশ ও আনসার সদস্যরা। জেলাব্যাপী চলছে সচেতনতা মাইকিং, করা হচ্ছে জীবাণুনাশক স্প্রে।

জেলা প্রশাসন সূত্র জানায়, অকারণে বাইক নিয়ে বাইরে ঘোরাফেরা ও আড্ডা দেওয়ার দায়ে সাতক্ষীরা শহরে চার জনকে তিন হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। এমন ঘটনায় শ্যামনগরে ২৬ জনকে ১৩ হাজার ৭১০ টাকা জরিমানা করা হয়। এছাড়া কালিগঞ্জে চার জনকে তিন হাজার ৬৪৪ টাকা, আশাশুনিতে ৯ জনকে চার হাজার ১০০ টাকা, তালায় দুই জনকে দেড় হাজার টাকা, দেবহাটায় ছয় জনকে দেড় হাজার টাকা ও কলারোয়ায় সাত জনকে দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সাতক্ষীরায় ঘোরাফেরার দায়ে ৩০ হাজার টাকা জরিমানা এদিকে, করোনো পরিস্থিতি মোকাবিলায় কর্মহীন হয়ে পড়া মানুষের বাড়িতে বাড়িতে জেলা প্রশাসক এসএম মোস্তফা কামালসহ জেলা প্রশাসনের কর্মকর্তা, উপজেলা চেয়ারম্যান, ইউপি চেয়ারম্যান ও মেম্বাররা খাদ্য সামগ্রী পৌঁছে দিতে কাজ করছেন। এজন্য ইতোমধ্যে জেলার প্রত্যেক উপজেলা ও পৌরসভার অনুকূলে মোট ৪২৫ মেট্রিক টন চাল এবং ১৬ লাখ ৭৫ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এছাড়া জেলা প্রশাসনের পক্ষ থেকে ২৯ হাজার ৪০০ মাস্ক বিতরণ করা হয়েছে। চিকিৎসক ও নার্সদের চলাচলের জন্য দেওয়া হয়েছে গাড়ি।

সাতক্ষীরায় ঘোরাফেরার দায়ে ৩০ হাজার টাকা জরিমানা জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল জানান, করোনো মোকাবিলায় জেলার সব জায়গায় নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে সেনাবাহিনী, পুলিশ ও আনসার সদস্যরা কাজ করছেন। মানুষকে ঘরে ফেরাতে প্রয়োজনে আরও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। সেইসঙ্গে কর্মহীন হয়ে পড়া দুস্থ মানুষের বাড়ি বাড়ি খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

/টিটি/
সম্পর্কিত
সীমান্তে দুই বাংলাদেশিকে বিএসএফের গুলি
‘তিন মাসে বন বাঁচে, মানুষ বাঁচে কেমনে?’
সোমবার থেকে টানা তিন মাস সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম