নির্বাচনে অনিয়ম হলে কর্মকর্তাদের চাকরিচ্যুত করা হবে: ইসি হাবিব

সাতক্ষীরা প্রতিনিধি
৩০ এপ্রিল ২০২৪, ১৯:১২আপডেট : ৩০ এপ্রিল ২০২৪, ১৯:১২

নির্বাচনে কোনো অনিয়ম হলে দায়িত্বরত কর্মকর্তাদের চাকরিচ্যুত করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আহসান হাবিব খান।

মঙ্গলবার (৩০ এপ্রিল) সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে সাতক্ষীরা ও যশোর জেলার রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা ও উপজেলা নির্বাচনের প্রার্থীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

ইসি আহসান হাবিব আরও বলেন, কে কোন দলের প্রার্থী এটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে জনগণ যাকে চাবেন, ভোট দেবেন, তিনিই নির্বাচিত হবেন, তিনিই জনপ্রতিনিধি হবেন।

তিনি বলেন, আমরা চাই নির্বাচনে সব দল অংশগ্রহণ করুক, যত বেশি অংশগ্রহণ করবে ততবেশি প্রতিযোগিতাপূর্ণ নির্বাচন হবে। তিনি এ সময় ব্রাজিল ও আর্জেন্টিনার খেলা সবাই দেখেন এবং উপভোগ করেন বলেও মন্তব্য করেন।

তিনি আরও বলেন, নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে নির্বাচন কমিশন বদ্ধপরিকর। এ জন্য মাঠ পর্যায়ের সরকারি কর্মকর্তাদের সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। নির্বাচনে কোনও পক্ষপাতমূলক আচরণের সুযোগ নেই।

এ সময় সেখানে উপস্থিত ছিলেন- সাতক্ষীরার জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির, যশোর জেলা প্রশাসক আবরাউল হাসান মজুমদার, সাতক্ষীরার পুলিশ সুপার মো. মতিউর রহমান সিদ্দিকী, যশোরের পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ার্দার, সাতক্ষীরা জেলা নির্বাচন কর্মকর্তা আতিকুল ইসলাম, যশোর নির্বাচন অফিসের সিনিয়র কর্মকর্তা মো. আনিসুর রহমানসহ সাতক্ষীরা ও যশোর জেলার রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যসহ নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা ও প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা।

/এফআর/
সম্পর্কিত
সীমান্তে দুই বাংলাদেশিকে বিএসএফের গুলি
‘তিন মাসে বন বাঁচে, মানুষ বাঁচে কেমনে?’
সোমবার থেকে টানা তিন মাস সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম