করোনা সন্দেহে যুবককে গ্রামে ঢুকতে বাধা

নওগাঁ প্রতিনিধি
০৬ এপ্রিল ২০২০, ২০:০৬আপডেট : ০৬ এপ্রিল ২০২০, ২০:০৮

নওগাঁ নিয়ামতপুরে করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে ঢাকা ফেরত এক যুবককে (৩৮) নিজ গ্রামে ঢুকতে বাধা দেওয়ার ঘটনা ঘটেছে। সোমবার (৬ এপ্রিল) দুপুরে উপজেলার হাজিনগর ইউনিয়নের বাইচণ্ডী গ্রামে এ ঘটনা ঘটে। পরে প্রশাসনের হস্তক্ষেপে ওই যুবককে নিজ বাড়িতে কোয়ারেন্টিনে রাখা হয়।

হাজিনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক জানান, ওই যুবক ঢাকার কেরানীগঞ্জে একটি কারখানাতে কাজ করতেন। তার স্বজনদের মাধ্যমে গ্রামের লোকজন জানতে পারেন ঢাকায় তিনি বেশ কিছু দিন ধরে জ্বর ও শ্বাসকষ্টে ভুগছেন। দুপুরে ওই যুবককে গ্রামে ঢুকতে বাধা দেন স্থানীয়রা। এ নিয়ে এলাকায় উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়।

পরে বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানো হয়। তিনি পুলিশ সদস্যদের নিয়ে গ্রামে উপস্থিত হয়ে ওই যুবককে নিজ বাড়িতে কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দেন। বাড়ির বাইরে কোয়ারেন্টিন সাইনবোর্ড ঝুলিয়ে দেওয়া হয়।

নিয়ামতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জয়া মারিয়া পেরেরা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ওই যুবককে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে। করোনা পরীক্ষার জন্য স্বাস্থ্যকর্মীরা তার নমুনা সংগ্রহ করেছেন। নমুনা পরীক্ষার জন্য রাজশাহীতে পাঠানো হয়েছে। পরীক্ষার প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের