কেন্দুয়ায় জ্বর ও পাতলা পায়খানায় যুবকের মৃত্যু

নেত্রকোনা প্রতিনিধি
০৬ এপ্রিল ২০২০, ২১:০৬আপডেট : ০৬ এপ্রিল ২০২০, ২১:২৭

নেত্রকোনা কেন্দুয়া পৌর এলাকার ৯ নম্বর ওয়ার্ডের নল্লা এলাকায় জ্বর ও পাতালা পায়খানায় এক যুবক (২১) মারা গেছেন। সোমবার (৬ এপ্রিল) সকালে তিনি নিজ বাড়িতে মারা যান। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে করোনাভাইরাস আতঙ্ক ছড়িয়ে পড়েছে। খবর পেয়ে দুপুরে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে নমুনা সংগ্রহ করে নিয়ে যাওয়া হয়।

কেন্দুয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল ইমরান রহুল ইসলাম বলেন, ‘ওই যুবক পেশায় একজন রিকশাচালক। কিছুদিন ধরে তিনি হালকা জ্বর ও পাতলা পায়খানায় ভুগছিলেন। এছাড়া আগে থেকে তিনি কিছুটা অসুস্থ ছিলেন। সতর্কতা হিসেবে আমরা স্বাস্থ্য বিভাগের লোকজন দিয়ে তিনি করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন কিনা- তা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করেছি। পরে বিকালে তার দাফন সম্পন্ন হয়।’

কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাশেদুজ্জামান জানান, ওই যুবকের বাড়ির লোকজন যাতে মুক্তভাবে চলাফেরা করতে না পারেন সে জন্য নজরদারি বাড়ানো হয়েছে।

কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা সাহিদ হাসান বলেন, ‘ওই যুবক করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন কিনা, তা জানতে নমুনা সংগ্রহ করা হয়েছে। সেই নমুনা পরীক্ষার জন্য ঢাকার রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) পাঠানো হবে। তবে ধারণা করা হচ্ছে তিনি করোনায় আক্রান্ত নন।’

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম