রূপসায় জ্বর-সর্দিতে আরও একজনের মৃত্যু, নাতি আইসোলেশনে

খুলনা প্রতিনিধি
০৭ এপ্রিল ২০২০, ১১:৩৫আপডেট : ০৭ এপ্রিল ২০২০, ১১:৩৫

খুলনা খুলনার রূপসা উপজেলার দেবীপুরে জ্বর-সর্দিতে আক্রান্ত আরও এক নারীর (৬০) মৃত্যু হয়েছে। তিনি মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে নিজ বাড়িতে মারা যান।  তিনি এক সপ্তাহ আগে ঢাকা থেকে খুলনা আসেন। ওই বাড়িতে থাকা তার নাতিও (২৫) অসুস্থ। তাকে উপজেলা হাসপাতালের আইসোলেশনে রাখা হয়েছে।

খুলনার সিভিল সার্জন ডা. সুজাত আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মৃত ব্যক্তিসহ তার সেবায় নিয়োজিত ও সংস্পর্শে যারা ছিলেন তাদের সবার স্যাম্পল সংগ্রহ করার নির্দেশ দেওয়া হয়েছে।

রূপসা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. আনিসুর রহমান জানান, খবর পেয়ে সঙ্গে সঙ্গে প্রশাসনের সহযোগিতায় দেবীপুরের ওই বাড়িটি লকডাউন করা হয়েছে। আর মৃত নারীর অসুস্থ নাতিকে হাসপাতালের আইসোলেশনে রাখা হয়েছে। তাদের স্যাম্পল সংগ্রহ করার উদ্যোগ নেওয়া হয়েছে।  

এর আগে গত ২০ মার্চ রূপসা উপজেলার শিয়ালী গ্রামের এক স্কুল শিক্ষক ভারত থেকে ফেরার পর স্বাস্থ্য বিভাগের নির্দেশনা মেনে ১৪ দিনের কোয়ারেন্টিন পালন করেন। এ কোয়ারেন্টিনের মেয়াদ শেষ হয় গত ১৮ মার্চ। এর একদিন পর ২০ মার্চ ভোর রাতে তিনি নিজ বাড়িতেই মারা যান। তারও একই ধরনের উপসর্গ ছিল। 

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম