লকডাউনের মধ্যেও ত্রিপুরায় গেলো ১৫০ টন তেল

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
০৭ এপ্রিল ২০২০, ১৩:০৬আপডেট : ০৭ এপ্রিল ২০২০, ১৩:০৬

আখাউড়া স্থলবন্দর ভারতে লকডাউন পরিস্থিতির মধ্যেও তেল নিচ্ছেন দেশটির ত্রিপুরা রাজ্যের ব্যবসায়ীরা। গত দুই দিনে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর হয়ে প্রায় ১৫০ মেট্রিক টন সয়াবিন তেল ত্রিপুরায় যায়। তবে মাছ রফতানির বিষয়ে ভারতীয়রা এখানও কোনও সিদ্ধান্ত দেননি।

আখাউড়া স্থলবন্দরের ব্যবসায়ী মো. রাজীব উদ্দিন ভূঁইয়া জানান, সোমবার তার প্রতিষ্ঠানের মাধ্যমে আটটি ট্রাকে করে প্রায় ৭৫ মেট্রিক টন সয়াবিন তেল ভারতে গেছে। রবিবার আরেকটি প্রতিষ্ঠানের মাধ্যমে সমপরিমাণ তেল ভারতে রফতানি হয়।
আখাউড়া স্থলবন্দর আমদানি-রফতানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম জানান, ভারতীয় ব্যবসায়ীরা প্রথমে মাছ নেবেন বলে জানান। তবে সার্টিফিকেট প্রাপ্তির জটিলতা ও সেখানে মাছের পাইকার না থাকায় সেটি নিচ্ছেন না। গত দুইদিন ধরে তারা তেল নিচ্ছেন। তবে সার্টিফিকেট প্রাপ্তির জটিলতা কাটিয়ে উঠার পর শিগগিরই মাছ রফতানি হতে পারে বলে আশা করা যাচ্ছে।

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম