লকডাউন ঘোষণাসহ ৯ প্রস্তাব যশোরের বাম দলগুলোর

যশোর প্রতিনিধি
০৭ এপ্রিল ২০২০, ১৫:৪১আপডেট : ০৭ এপ্রিল ২০২০, ১৫:৫১

লকডাউন ঘোষণাসহ ৯ প্রস্তাব যশোরের বাম দলগুলোর যশোর লকডাউন ঘোষণাসহ ৯ প্রস্তাবনা দিয়েছে জেলার বামপন্থী দলগুলো। আজ মঙ্গলবার দুপুরে সংবাদ সম্মেলনে বামপন্থী দলগুলো সরকারের প্রতি এই প্রস্তাবনা রাখে। 

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে নেতৃবৃন্দ জানান, করোনা পরিস্থিতিতে দেশের সর্ববৃহৎ ব্যক্তিখাত কৃষিতে প্রণোদনা-ভর্তুকি প্রদান, নিম্নআয়ের মানুষের বিনামূল্যে ৬ মাসের খাদ্য প্রদান, মধ্যবিত্ত-নিম্ন মধ্যবিত্তদের জন্য ৬ মাসের রেশনিং ব্যবস্থা, চিকিৎসক-চিকিৎসা কর্মীদের বিশেষ করোনা প্রণোদনা বীমা চালু, যশোর মেডিক্যাল কলেজ, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে জরুরিভিত্তিতে করোনা পরীক্ষাগার করা, অবস্থা বিবেচনায় এখনই যশোরকে লকডাউন ঘোষণা দেওয়াসহ ৯ করণীয় প্রস্তাবনা পালনের আহ্বান জানানো হয়। 

বামপন্থী দলগুলোর জেলা সমন্বয়ক জিল্লুর রহমান ভিটু লিখিত বক্তব্য পাঠ করেন। উপস্থিত ছিলেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির (মার্কসবাদী) কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কমরেড ইকবাল কবির জাহিদ, সিপিবি জেলা সভাপতি অ্যাড. আবুল হোসেন, ইউনাইটেড কমিউনিস্ট লীগ জেলা সম্পাদক  তসলিম উর রহমান, বাসদ নেতা আলাউদ্দিন আহমেদ ও বাসদ (মার্কসবাদী) নেতা গোলাম মোস্তফা।

/এফএএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম