চিকিৎসক-নার্স-পুলিশ-সাংবাদিকদের পিপিই দিলো যশোর জেলা বিএনপি

যশোর প্রতিনিধি
০৭ এপ্রিল ২০২০, ১৯:২৫আপডেট : ০৭ এপ্রিল ২০২০, ২১:০৪

যশোরে বিএনপির জেলা নেতাদের হাত থেকে পিপিই গ্রহণ করছেন সাংবাদিকরা। করোনাভাইরাসের ঝুঁকি নিয়ে দায়িত্ব পালনকারী চিকিৎসক, পুলিশ ও সাংবাদিকদের পারসোনাল প্রোটেকশন ইকুইপমেন্ট (পিপিই) দিয়েছে যশোর জেলা বিএনপি।

আজ মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগমের নেতৃত্বে বিএনপি নেতারা এসব পিপিই প্রদান করেন।

জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগম বলেন, দেশ এখন ক্রান্তিকাল অতিক্রম করছে। এ পরিস্থিতিতে ঝুঁকি নিয়ে কাজ করছেন চিকিৎসক, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও সাংবাদিকরা। এ কারণে তাদের পারসোনাল প্রোটেকশন ইকুইপমেন্ট (পিপিই) দিয়ে সামাজিক দায়িত্ব পালন করছেন তারা।

সকালে জেলা বিএনপির একটি প্রতিনিধি দল যশোর কালেক্টরেট ভবনে জেলা প্রশাসকের কার্যালয়ে যায়। এ সময় জেলা প্রশাসক মোহাম্মাদ শফিউল আরিফের কাছে চিকিৎসক, নার্সদের সুরক্ষার জন্য ১০০ পিপিই দেওয়া হয়। এরপর পুলিশ সুপারের কার্যালয়ে গিয়ে অতিরিক্ত পুলিশ সুপার সালাহ উদ্দীন শিকদারের কাছে পুলিশের জন্য ১০০ পিপিই এবং সবশেষে প্রেসক্লাব নেতৃবৃন্দের কাছে সাংবাদিকদের জন্য ৫০ পিস পিপিই হস্তান্তর করা হয়।
প্রেসক্লাবের পক্ষ থেকে পিপিই গ্রহণ করেন প্রেসক্লাব যশোরের সহ-সভাপতি নূর ইসলাম, আনোয়ারুল কবীর নান্টু, দফতর সম্পাদক তৌহিদ জামানসহ অন্যরা।

পিপিই বিতরণ শেষে অধ্যাপক নার্গিস বেগম বলেন, দেশ ও জাতির প্রতিটি ক্রান্তিকালে বিএনপি জনগণের পাশে ছিল এবং আছে। জাতির এই মহাদুর্যোগকালে আমরা জাতীয় ঐক্যের ডাক দিয়েছি। দলীয় নেতাকর্মীদের করোনা পরিস্থিতিতে সব মানুষের পাশে গিয়ে দাঁড়াতে বলা হয়েছে। এরই ধারাবাহিকতায় যশোর জেলা বিএনপি চিকিৎসক, নার্স, সাংবাদিক ও পুলিশের সুরক্ষার জন্য এসব পিপিই প্রদান করেছে। পিপিই ছাড়াও জেলাব্যাপী অসহায় মানুষদের খাদ্য সহায়তা দেওয়া হচ্ছে বলে তিনি জানান।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন ও সদস্য আলহাজ মিজানুর রহমান খান।

/টিএন/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী