পুকুরে বিষ দিয়ে মাছ মেরে ফেলার অভিযোগ

দিনাজপুর প্রতিনিধি
০৭ এপ্রিল ২০২০, ১৯:৪৫আপডেট : ০৭ এপ্রিল ২০২০, ২০:৩৬

মৃত মাছ দিনাজপুরের খানসামায় রাতের আঁধারে পুকুরে বিষ দিয়ে প্রায় দেড় লাখ টাকার মাছ মেরে ফেলার অভিযোগ উঠেছে।  মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে এই ঘটনায় পুকুরের মালিক বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। সোমবার দিবাগত রাতে উপজেলার গোয়ালডিগি গ্রামের বেলানপাড়া এলাকায় এই ঘটনা ঘটেছে। খানসামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ কামাল হোসেন অভিযোগ দায়েরের বিষয়টি নিশ্চিত করেন।

অভিযোগ সূত্রে জানা যায়, অজ্ঞাত ব্যক্তিরা সোমবার দিবাগত রাতে বিষ দিয়ে মাছ মেরে ফেলার পরদিন সকালে মরা মাছ ভেসে থাকতে দেখেন পুকুরের মালিক।

পুকুর মালিক ছকি উদ্দিন বলেন, ‘পূর্ব শত্রুতার জেরে কেউ এই কাজ করতে পারে। এ ক্ষতি পোষানোর মতো সামর্থ্য আমার নেই। এই ঘটনার দৃষ্টান্তমূলক বিচার ও ক্ষতিপূরণ দাবি করছি।’

খানসামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ কামাল হোসেন জানান, অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। দ্রুত তদন্ত করে বিষয়টির ব্যবস্থা গ্রহণ করা হবে। 

/এমএএ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি