বাকেরগঞ্জের রঘুনাথপুর গ্রামে ৪ বাড়ি লকডাউন

বরিশাল প্রতিনিধি
০৭ এপ্রিল ২০২০, ১৯:৫০আপডেট : ০৭ এপ্রিল ২০২০, ১৯:৫৪

বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে করোনা রোগীর চিকিৎসা

বরিশালের বাকেরগঞ্জ উপজেলার পাদ্রীশিবপুর ইউনিয়নের রঘুনাথপুর গ্রামে এক নারীকে (৪৫) করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে বরিশাল শেরেবাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার বেলা ১২টায় বাকেরগঞ্জ উপজেলা হাসপাতাল তার নমুনা সংগ্রহ করে তাকে হাসপাতালে পাঠানো হয়। এদিকে, তিনি করোনায় আক্রান্ত হয়েছেন সন্দেহে তার বাড়িসহসহ আশেপাশের চারটি বাড়ি লকডাউন করে দিয়েছে উপজেলা প্রশাসন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রেজওয়ানুর আলম বলেন, করোনাভাইরাসের যে কয়টি লক্ষণ রয়েছে তার সবকটিই তার মধ্যে রয়েছে। যেমন সার্দি-কাশি, গলা ব্যথা, পুরো শরীর ব্যথা, শ্বাসকষ্ট। প্রাথমিকভাবে তার মুখের লালার নমুনা সংগ্রহ করে বরিশাল শেরেবাংলা হাসপাতালে পাঠানো হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাধবী রায় জানান, রঘুনাথপুর গ্রামের এক গৃহিণী করোনায় আক্রান্ত হয়েছেন সন্দেহে ওই এলাকার মানুষের নিরাপত্তায় ওই মহিলার বাড়িসহ আশেপাশের ৪টি বাড়ি লকডাউন করে দেওয়া হয়েছে।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম