নরসিংদীতে আরও এক করোনা রোগী শনাক্ত, গ্রাম লকডাউন

নিজস্ব প্রতিবেদক
০৭ এপ্রিল ২০২০, ২৩:২৯আপডেট : ০৭ এপ্রিল ২০২০, ২৩:৩৩

করোনাভাইরাস নরসিংদীতে আরও একজন করোনা রোগী শনাক্ত হয়েছেন। তিনি রায়পুরা উপজেলার পলাশতলী ইউনিয়নের সাহাপাড়া গ্রামের বাসিন্দা। মঙ্গলবার (৭ এপ্রিল) রাতে নরসিংদীর অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এবং নরসিংদী করোনা প্রতিরোধ জরুরি সেলের প্রধান ইমরুল কায়েস এ তথ্য নিশ্চিত করেন। 

তিনি বলেন, ‘৩৯ বছর বয়সী ওই ব্যক্তি নারায়ণগঞ্জে একটি ওষুধ কোম্পানিতে চাকরি করেন। করোনা উপসর্গ দেখা দেওয়ার পর চার দিন আগে তিনি বাড়িতে ফিরে আসেন। একদিন আগে আইইডিসিআরে তার নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়। মঙ্গলবার রাতে আইইডিসিআর থেকে জানানো হয় তার করোনা পজিটিভ। আমরা ওই গ্রামটি লকডাউন করে দিয়েছি এবং তাকে আইসোলেশনে পাঠানো হবে।’ 

এর আগে সোমবার পলাশ উপজেলার ডাঙ্গা ইউনিয়নের ইসলামপাড়া এলাকায় আরও একজন করোনা রোগী শনাক্ত হয়। ওই গ্রামটিও লকডাউন করা হয়। ওই ব্যক্তিও নারায়ণগঞ্জে চাকরি করেন। 

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের