ট্রাকের নিচে একই পরিবারের চার জন, স্কুলছাত্রী নিহত

ঝিনাইদহ প্রতিনিধি
০৮ এপ্রিল ২০২০, ১৩:১১আপডেট : ০৮ এপ্রিল ২০২০, ১৯:৫৮

ঝিনাইদহ ঝিনাইদহ সদর উপজেলার হাটগোপালপুরে ট্রাকের ধাক্কায় সুমাইয়া আক্তার (১১) নামের পঞ্চম শ্রেণির এক স্কুলছাত্রী নিহত হয়েছে। আহত হয়েছে তার বাবা, মা ও ছোটভাই। বুধবার (৮ এপ্রিল) সকালে ঝিনাইদহ-মাগুরা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

ঝিনাইদহ সদর থানার ওসি মিজানুর রহমান জানান, সদর উপজেলার রতনহাট গ্রামের বাসিন্দা গ্রামীণ ব্যাংকের কর্মকর্তা সেলিম রেজা সকালে মোটরসাইকেলে করে স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে মাগুরা থেকে গ্রামে ফিরছিলেন। পথে ঝিনাইদহ-মাগুরা মহাসড়কের ওই স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাদের ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে চার জনই গুরুতর আহত হন। সেখান থেকে তাদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মেয়ে সুমাইয়া আক্তারকে মৃত ঘোষণা করে।

আহত সেলিম রেজার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছে। এ ঘটনায় ট্রাকটি আটক করলেও চালক পলাতক রয়েছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। নিহত সুমাইয়া আক্তার হরিণাকুণ্ডু উপজেলার আদর্শ আন্দুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী ছিল।

/এফএস/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম