বরিশালে করোনা ওয়ার্ড থেকে দুই রোগী পালিয়েছে

বরিশাল প্রতিনিধি
০৮ এপ্রিল ২০২০, ১৯:২৪আপডেট : ০৮ এপ্রিল ২০২০, ২০:১৫

শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতাল, বরিশাল

বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ড থেকে দুইদিনে দুই রোগী পালিয়েছে। বিষয়টি পুলিশকে অবহিত করে করোনা ওয়ার্ডের গেটে পুলিশ মোতায়েনের জন্য লিখিত আবেদন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।

মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ডা. বাকির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

হাসপাতালের সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ৪ এপ্রিল বেলা ৩টা ১০ মিনিটে জ্বর, গলাব্যথা ও কাশি নিয়ে হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি হন ৬৫ বছর বয়স্ক নুরুল ইসলাম। তার বাড়ি ভোলা জেলার সদর উপজেলার চন্দ্রপ্রসাদ গ্রামে। এরপর ৭ এপ্রিল বেলা ১১টার পর তাকে আর খুঁজে পায়নি হাসপাতাল কর্তৃপক্ষ।

অপরদিকে গত ৫ এপ্রিল দুপুর ১টা ৪৪ মিনিটে জ্বর, গলাব্যথা ও কাশি নিয়ে ৩৫ বছরের নাদিরা হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি হন। তার বাড়ি বরগুনা জেলার সদর উপজেলার ছোট লবণগোলা গ্রামে। ৬ এপ্রিল থেকে তাকে খুঁজে পাচ্ছে না হাসপাতাল কর্তৃপক্ষ।

পরপর দুই রোগীর পালিয়ে যাওয়ার ঘটনা কোতোয়ালি মডেল থানাকে লিখিতভাবে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। এ ঘটনা রোধে ২৪ ঘণ্টায় তিন শিফটে মোট ছয় জন পুলিশ করোনা ওয়ার্ডের গেটে নিরাপত্তার জন্য মোতায়েনের লিখিত অনুরোধ জানানো হয়েছে।

এ ব্যাপারে বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার শাহবুদ্দিন খান জানান, বিষয়টি জানার পর রোগীদের বাড়ির ঠিকানা অনুসারে সংশ্লিষ্ট থানার ওসি ও এসপিকে জানানো হয়েছে। এ ব্যাপারে যথাযথ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

/টিএন/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক