ডোমারে জ্বর-সর্দি-কাশিতে একজনের মৃত্যু

নীলফামারী প্রতিনিধি
০৮ এপ্রিল ২০২০, ১৯:৪৫আপডেট : ০৮ এপ্রিল ২০২০, ১৯:৫৪

নীলফামারী নীলফামারীর ডোমারে জ্বর, সর্দি ও কাশিতে এক বৃদ্ধের (৬৪) মৃত্যু হয়েছে। ওই বৃদ্ধের বাড়ি উপজেলার কেতকিবাড়ী ইউনিয়নের খালপাড়া গ্রামে।

ডোমার থানার ওসি মোস্তাফিজার রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। গতকাল মঙ্গলবার (৭ এপ্রিল) গভীর রাতে নিজ বাড়িতে তিনি মারা যান। বুধবার (৮ এপ্রিল) দুপুরে ওই মৃত ব্যক্তির করোনা পরীক্ষার নমুনা সংগ্রহ করেছে উপজেলা হাসপাতালের একটি মেডিক্যাল দল।

ডোমার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. ইব্রাহিম জানান, ওই গ্রামের এক বৃদ্ধ জ্বর, সর্দি ও কাশিতে আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছিলেন। মৃত বৃদ্ধ করোনায় আক্রান্ত ছিলেন কী-না তা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের পরীক্ষা কেন্দ্রে পাঠানো হয়েছে।

এ ঘটনায় বাড়িটি লকডাউন করা হয়েছে। বৃদ্ধের স্ত্রী ও তিন ছেলে ও পুত্রবধুদের বাড়ি থেকে বের হওয়ায় নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। নমুনার রিপোর্ট পাওয়ার পর ওই পরিবারকে পরবর্তী নির্দেশ প্রদান করা হবে বলে জানান তিনি।

ওই ইউনিয়নের চেয়ারম্যান জহুরুল ইসলাম দীপু জানান, মৃত বৃদ্ধের জানাজা ও দাফন নিয়ে এলাকাবাসীর করোনা আতঙ্ক থাকায় কেউ এগিয়ে আসেনি। ফলে ডোমার থানা পুলিশের সহায়তায় ওই বৃদ্ধের দাফনের ব্যবস্থা করা হয়েছে।

ডোমার থানার ওসি মোস্তাফিজার রহমান জানান, থানার পুলিশ ফোর্স মৃত বৃদ্ধের দাফনের ব্যবস্থা করেছে। তিনি বলেন, নমুনা সংগ্রহ করা হয়েছে। প্রতিবেদন আসলে বুঝা যাবে তিনি করোনা আক্রান্ত ছিলেন কীনা। এলাকাবাসীকে আতঙ্কিত না হওয়ার অনুরোধ জানান তিনি।

/এফএএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম