করোনা সন্দেহে নারী হাসপাতালে, কয়েকটি বাড়ি লকডাউন

গোপালগঞ্জ প্রতিনিধি
০৮ এপ্রিল ২০২০, ২১:২৬আপডেট : ০৮ এপ্রিল ২০২০, ২১:৪৮

গোপালগঞ্জ

করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে গোপালগঞ্জের এক নারীকে (২৮) মঙ্গলবার (৭ মার্চ) রাতে ঢাকার কুয়েত-মৈত্রী হাসপাতালে পাঠানো হয়েছে। তার বাড়ি গোপালগঞ্জ সদর উপজেলার রঘুনাথপুর গ্রামে। এরপর ওই নারীর বাড়িসহ আশপাশের বেশ কয়েকটি বাড়ি লকডাউন করা হয়েছে। গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাদিকুর রহমান খান এই তথ্য নিশ্চিত করেছেন।

জেলা সিভিল সার্জন নিয়াজ মোহাম্মদ জানান, মঙ্গলবার ওই নারী গোপালগঞ্জ জেনারেল হাসপতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হন। তার শরীরে করোনা ভাইরাসের উপসর্গ ছিল। এছাড়া তার ফুসফুসে পানি জমেছে বলে চিকিৎসক ধারণা করেন। এ কারণে তাকে মঙ্গলবার বিকালে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল থেকে ঢাকায় কুয়েত মৈত্রী হাসপতালে পাঠানো হয়।

তিনি আরও জানান, ওই নারীর সংস্পর্শে আসা তিন চিকিৎসক, এক অটোরিকশা চালক ও স্বজনদের হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে।

/এএইচ/
সম্পর্কিত
গোপালগঞ্জে সংঘর্ষ-ভাঙচুর, আহত ২০
গোপালগঞ্জে মাদ্রাসাছাত্রকে ধর্ষণ, একজন কারাগারে 
গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহতদের বাড়িতে আহাজারি, শোকে স্তব্ধ দুই গ্রাম
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম