শ্বাসকষ্টে বৃদ্ধের মৃত্যু, পরিবার হোম কোয়ারেন্টিনে

গাজীপুর প্রতিনিধি
০৮ এপ্রিল ২০২০, ২৩:৩১আপডেট : ০৮ এপ্রিল ২০২০, ২৩:৩১

গাজীপুর গাজীপুরের কালিয়াকৈরে শ্বাসকষ্টে হাজী মোহাম্মদ আলী (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বুধবার (৮ এপ্রিল) দুপুর ২টার দিকে তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রবীর কুমার সরকার।

মোহাম্মদ আলী উপজেলার চাপাইর ইউনিয়নের রশিদপুর গ্রামের মৃত নোয়াব আলীর ছেলে।

চাপাইর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুজ্জামান সেতু এবং ইউনিয়ন পরিষদের সদস্য মতিয়ার রহমান জানান, মোহম্মদ আলী দীর্ঘদিন যাবৎ শ্বাসকষ্টজনিত (হাঁপানি) রোগে আক্রান্ত ছিলেন। তবে দুই দিন আগে প্রচণ্ড রোদে ক্ষেতে পানি দিয়েছিলেন। এতে তার ঠান্ডা-কাশি হয়েছিল।

প্রবীর কুমার সরকার বলেন, নিহত হাজী মোহাম্মদ আলী দীর্ঘদিন যাবৎ শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্ত ছিলেন বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন। খবর পেয়ে আমাদের স্বাস্থ্যকর্মী গিয়ে মৃত বৃদ্ধ ও তার পরিবারের সদস্যদের নমুনা সংগ্রহ করেছেন। নিহতের পরিবারকে হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দিয়েছে স্থানীয় প্রশাসন। পাশাপাশি তিনি করোনায় আক্রান্ত ছিলেন কিনা তা নিশ্চিত হতে নমুনা স্বাস্থ্য বিভাগের মাধ্যমে আইইডিসিআরে পাঠানো হবে।

কালিয়াকৈর উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) কাজী হাফিজুল আমিন বলেন, ‘আমাদের মেডিক্যাল টিম নিহত বৃদ্ধ ও তার পরিবারের সদস্যদের নমুনা সংগ্রহ করেছে। প্রাথমিকভাবে নিহতের মাঝে করোনাভাইরাসের কোনও লক্ষণ পাওয়া যায়নি। তবে সামাজিক দূরত্ব মেনেই নিহতের দাফন সম্পন্ন হবে।’ 

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী