জ্বর-শ্বাসকষ্টে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু, বাড়ি লকডাউন

কুমিল্লা প্রতিনিধি
০৮ এপ্রিল ২০২০, ২৩:৫৯আপডেট : ০৯ এপ্রিল ২০২০, ০০:৪৩

রায়হান সরকার রাফি কুমিল্লার মুরাদনগর উপজেলার বলীঘর গ্রামে জ্বর, শ্বাসকষ্ট ও কাশিতে আক্রান্ত হয়ে রায়হান সরকার রাফি (২০) নামে এক এইচএসসি পরীক্ষার্থী মারা গেছেন। এ ঘটনায় এলাকায় করোনা আতঙ্ক বিরাজ করছে। বুধবার (৮ এপ্রিল) পার্শ্ববর্তী নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তার মৃত্যু হয়। স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডা. মোশরাত ফারখান্দা জেবিন এ তথ্য নিশ্চিত করেন।

রাফি মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন বলিঘর গ্রামের মো. মোখলেসুর রহমানের ছেলে। তিনি শ্রীকাইল সরকারি কলেজ থেকে এ বছর এইচএসসি পরীক্ষার্থী ছিলেন।

হাসপাতাল সূত্রে জানা যায়,  বুধবার দুপুর ২টার দিকে জ্বর, শ্বাসকষ্ট ও কাশি এবং পায়ের সমস্যা নিয়ে চিকিৎসা নিতে তিনি নবীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে যান। কিন্তু ভর্তি হওয়ার আগেই তার শারীরিক অবস্থার অবনতি হলে ঢাকায় পাঠানোর পরামর্শ দেওয়া হয়। কিন্তু গাড়িতে তোলার আগেই তিনি মাটিতে লুটিয়ে পড়ে মারা যান। কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বাঙ্গরা বাজার থানার ওসি মো. কামরুজ্জামান তালুকদার বলেন, ‘করোনার উপসর্গ নিয়ে যুবকের মৃত্যু সংবাদ পাওয়া মাত্র আমরা ওই বাড়ির আশেপাশের বাড়িগুলো লকডাউন করে রেখেছি। পরিবারের লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে রাফি দীর্ঘদিন ধরে শ্বাসকষ্ট ও অ্যাজমাজনিত সমস্যায় ভুগছিলেন। গত ছয় দিন আগে তার পা ভেঙে যায়। ’

রাফির বাবা মোখলেছুর রহমান জানান, দীর্ঘদিন ধরে শ্বাসকষ্টজনিত নিউমোনিয়ায় অসুস্থ ছিল রাফি। বছর খানেক আগেও ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতাল থেকে চিকিৎসা করানো হয়। রাফি কাজ করতে গিয়ে বাম পা ভেঙে গেলে গ্রামের ডাক্তার দিয়ে প্লাস্টার করা হয়। ইনফেকশন হওয়াতে নবীনগরে সরকারি হনাসপাতালে তাকে নিয়ে যাওয়া হয়েছিল।

ডা. মোশরাত ফারখান্দা জেবিন বলেন, ‘করোনাভাইরাসের একাধিক উপসর্গ তাঁর মাঝে লক্ষ্য করেছি। বিশেষ করে শ্বাসকষ্ট ও জ্বর ছিল। তাই তার করোনা পরীক্ষার জন্য সব নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে মৃত্যুর প্রকৃত কারণ।’

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম