হুইপের দেওয়া ত্রাণ পেলেন ১১৫০ জন ইজিবাইকচালক

দিনাজপুর প্রতিনিধি
০৯ এপ্রিল ২০২০, ০৯:৩৩আপডেট : ০৯ এপ্রিল ২০২০, ১০:২৭

হুইপের দেওয়া ত্রাণ পেলেন ১১৫০ ইজিবাইকচালক করোনাভাইরাস পরিস্থিতিতে উপার্জন বন্ধ হয়ে যাওয়া দিনাজপুর শহরের এক হাজার ১৫০ জন ইজিবাইক চালকের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। বুধবার বিকালে দিনাজপুর শহরের গোর-এ শহীদ বড়ময়দানে অটোবাইক সমিতির নিবন্ধনকৃত সদস্যদের মাঝে এই ত্রাণ বিতরণ করেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম।

এ সময় দিনাজপুরের জেলা প্রশাসক মাহমুদুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) কাজেম উদ্দীন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সানিউল ফেরদৌস ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আবু সালেহ মাহফুজুল আলমসহ প্রমুখ উপস্থিত ছিলেন।

হুইপ ইকবালুর রহিম এমপি বলেন, ‘করোনাভাইরাস পরিস্থিতিতে চালকরা তাদের কাজ করতে পারছেন না। জাতীয় উপার্জন কমে গেছে। তাছাড়া ৯ এপ্রিল থেকে দিনাজপুর শহরে ইজিবাইক চলাচলে কড়াকড়ি আরোপ করা হবে। করোনা ভাইরাস প্রতিরোধে শ্রমিক ভাইদের সহযোগিতা প্রয়োজন। আমাদের সরকার যতদিন ক্ষমতায় থাকবে একটা মানুষও একবেলা না খেয়ে থাকবে না। এজন্য সব ধরনের প্রস্তুতি রয়েছে তবে সবার সহযোগিতা প্রয়োজন করোনাভাইরাস মোকাবিলায়।’ এজন্য সবাইকে বাড়িতে থাকা অনুরোধ জানান তিনি।

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম