৬৩০ বস্তা ওএমএসের চালসহ ইউপি সদস্যের গুদাম সিলগালা

ঠাকুরগাঁও প্রতিনিধি
০৯ এপ্রিল ২০২০, ২৩:৪৪আপডেট : ১০ এপ্রিল ২০২০, ০০:১৮

গুদাম সিলগালা করছেন উপজেলা নির্বাহী অফিসার

ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলায় সরকারের খোলা বাজারে পণ্য বিক্রি কর্মসূচির (ওএমএস) ৬৩০ বস্তা চালসহ ইউনিয়ন পরিষদের (ইউপি) এক সদস্যের গুদাম সিলগালা করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)। এ ঘটনায় বৃহস্পতিবার (৯ এপ্রিল) ওই চাল বহনকারী এক নসিমন ড্রাইভারকে আটক করেছে পুলিশ। তবে ওই নারী ইউপি সদস্য কুলসুমকে পুলিশ খুঁজে পাচ্ছে না বলে জানিয়েছেন ইউএনও।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সকালে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার আমজানখোর ইউপির নারী সদস্য কুলসুম বেগমের কুসলডাঙ্গী বাজারের গুদামে চাল মজুত করার সময় স্থানীয় লোকজন দেখে ইউএনওকে খবর দেন। ইউএনও পুলিশকে নিয়ে ঘটনাস্থলে এসে একটি নসিমন থেকে ওএসএসের চাল নামিয়ে গুদামজাত করার সময় হাতেনাতে ধরে ফেলেন। একই ধরনের ৬৩০ বস্তা চাল ওই গুদামে পাওয়া যায়। ইউএনও তৎক্ষণাৎ গুদামটি সিলগালা করেন। এই গুদামে কুলসুমের স্বামী আমিরুল চালের ব্যবসা করেন।

ইউএনও জানান, পুলিশ নসিমন চালক পান্না কায়সারকে আটক করেছে। চালের মালিককে আটকের চেষ্টা চলছে।

/এমএএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম