করোনা সচেতনতায় র‌্যাবের অভিনব পদক্ষেপ

হবিগঞ্জ প্রতিনিধি
১০ এপ্রিল ২০২০, ০০:০৫আপডেট : ১০ এপ্রিল ২০২০, ০০:৩৭

করোনা সচেতনতার অভিনয় প্রদর্শন হবিগঞ্জে বিনা প্রয়োজনে ঘর থেকে বের হওয়া, মাস্ক ব্যবহার না করা, তিন ফুট দূরত্ব বজায় রাখাসহ করোনা বিষয়ক সরকারি নির্দেশনা অমান্যের প্রবণতা বন্ধে অভিনব পদক্ষেপ নিয়েছে র‌্যাব-৯। নির্দেশনা অমান্য করা ব্যক্তি ও যুবকদের দিয়ে করোনা সচেতনতার অভিনয় প্রদর্শন করা হয়। এ সময় মাস্ক ছাড়া বাইরে আসা ব্যক্তিদের র‌্যাবের পক্ষ থেকে বিনামূল্যে মাস্ক দেওয়া হয়।  বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে হবিগঞ্জ পৌর শহরের বাজার পয়েন্ট এলাকায় এ কার্যক্রম গ্রহণ করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন র‌্যাব-৯-এর শ্রীমঙ্গল ক্যাম্পের কমান্ডার সহকারী পুলিশ সুপার আনোয়ার হোসেন শামীম। তিনি জানান, হবিগঞ্জ জেলা শহরে কিছু মানুষ সরকারি নির্দেশনা না মেনে মোটরসাইকেলে ও পায়ে হেঁটে যত্রতত্র ঘুরে বেড়াচ্ছেন– এমন অভিযোগ পাওয়া যাচ্ছিল। এর ফলে বাড়ছে করোনার প্রাদুর্ভাব ঘটার শঙ্কা। মূলত এই জনমতের পরিপ্রেক্ষিতে সচেতনতামূলক এই কার্যক্রম গ্রহণ করে র‌্যাব-৯-এর শ্রীমঙ্গল ক্যাম্প। অভিযানকালে হতেনাতে আটক আইন অমান্যকারীদের করোনা থেকে বাঁচার উপায় যেমন– সাবান দিয়ে হাত ধোয়া, মাস্ক পরা ইত্যাদি অভিনয়ের মাধ্যমে উপস্থাপনের উদ্যোগ গ্রহণ করা হয়।

তিনি আরও বলেন, ‘কম বয়সীদের আইন অমান্য করার প্রবণতা অন্যদেরও প্রভাবিত করছে। এই পরিস্থিতি চলতে থাকলে হবিগঞ্জের করোনা পরিস্থিতি যেকোনও সময় খারাপ দিকে মোড় নিতে পারে। তাই সরকারি নির্দেশনা অমান্যকারীদের মধ্যে সচেতনতাবোধ সৃষ্টির পাশাপাশি করোনা প্রতিরোধে জনগণকে উদ্বুদ্ধ করার লক্ষ্যে আমরা এই পদক্ষেপ গ্রহণ করেছি।’ 

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম