চিরিরবন্দরে ৬ দোকান মালিককে ২৮ হাজার টাকা জরিমানা

দিনাজপুর প্রতিনিধি
১০ এপ্রিল ২০২০, ০৩:১০আপডেট : ১০ এপ্রিল ২০২০, ০৩:১২

জরিমানা

করোনাভাইরাস প্রতিরোধে সব দোকানপাট বন্ধ রাখার সরকারি নির্দেশ উপেক্ষা করায় দিনাজপুরের চিরিরবন্দরে ৬ দোকান মালিককে ২৮ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জরিমানা আদায় করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও চিরিরবন্দর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ইরতিজা হাসান।

এ সময় উপজেলার রাণীরবন্দর বাজারের রুস্তম অ্যান্ড সন্সকে ১০ হাজার টাকা, কোহিনুর সু-স্টোরকে ১০ হাজার টাকা, ভুষিরবন্দর বাজার ও ঘুঘুড়াতলী মোড়ে ৪ ব্যবসায়ীকে ৮ হাজার টাকা করে জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) ইরতিজা হাসান জানান, ২৬ মার্চ থেকে চলমান নির্দেশনা অনুযায়ী ওষুধের দোকান ও কাঁচামালের দোকান (দুপুর ১টা) ছাড়া সব ধরনের দোকান বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু, নির্দেশ উপেক্ষা করে দোকান খোলা রাখায় ওই ৬ দোকান মালিককে মোট ২৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম